লেবু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। লেবুতে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হজম ও ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। দিনের শুরুতে লেবুপানি পান করলে অনেক বেশি স্বাস্থ্য উপকারিতা পাওয়া যাবে। লেবুপানি ত্বকের স্বাস্থ্য ভালো করে, শ্বাস-প্রশ্বাস সতেজ করে এবং কিডনির সমস্যা থেকে দূরে রাখে। এতে একজন মানুষ সার্বিকভাবে সুস্থ এবং বিভিন্ন রোগের সংক্রমণ থেকে দূরে থাকেন।
লেবুপানি শরীর থেকে টক্সিন বের করে দিতে সহায়তা করে। এতে শরীর সুস্থ থাকে। লেবুপানি ক্ষুধা কমাতে সহায়তা করে। এতে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।
আসুন জেনে নিন, সকালে লেবুপানি পানের উপকারিতা
১. শরীরকে হাইড্রেট রাখে লেবুপানি। রাতের ঘুমের পর শরীর ডিহাইড্রেটেড হয়ে ওঠে। সকালের লেবুপানি শরীরকে হাইড্রেটেড রাখে।
২. লেবুতে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এ ছাড়া শরীরকে ফ্রি র্যাডিকেল থেকে রক্ষা করে। নিয়মিত লেবুপানি পান করলে শরীর সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে।
৩. হজমে সহায়তা করে লেবুপানি। এটি পেট ফাঁপা এবং হজমের সমস্যা থেকেও দূরে রাখে। লেবুর মধ্যে থাকা বিভিন্ন উপাদান পরিপাকক্রিয়ার কাজ সহজ করে এবং বদহজমের সমস্যা থেকে দূরে রাখে।
৪. লেবুপানি ওজন কমাতে সাহায্য করে। কিছু গবেষণা দেখা গেছে, লেবুতে থাকা পলিফেনল ওজন কমাতে এবং বিপাকক্রিয়ার কাজ সহজ করে।
৫. ত্বকের স্বাস্থ্য ভালো রাখে লেবুপানি। লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বকের ক্ষতিকর উপাদানের বিরুদ্ধে লড়াই করে। নিয়মিত লেবুপানি পান করলে বলিরেখা, দাগ কমতে পারে।
৬. শ্বাস প্রশ্বাস সতেজ করে লেবুপানি। লেবুপানি মুখের ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট দুর্গন্ধ দূর করে। এতে শ্বাস– প্রশ্বাস সতেজ থাকে।
৭. লেবুপানি দিয়ে দিন শুরু করলে মেজাজ ঠিক এবং শরীরের হাইড্রেশন ঠিক থাকে। লেবুর সুগন্ধ মানসিক চাপ কমাতে সহায়তা করে।
৮. কিডনির স্বাস্থ্য ভালো রাখে লেবুপানি। লেবুপানি প্রস্রাবের পরিমাণ এবং প্রস্রাবে সাইট্রেটের মাত্রা উভয়ই বৃদ্ধি করতে পারে, যা কিডনিতে পাথর প্রতিরোধে সহায়তা করে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
প্রকৃতিবার্তা ডেস্ক 




















