সংবাদ শিরোনাম ::
Logo সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় উড়িয়ে দিল ভারত Logo ইবোলা ভাইরাসে জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার Logo হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু Logo থাইল্যান্ডে সবচেয়ে বড় ডাইনোসর নাগাটাইটানের খোঁজ Logo বৃষ্টি-লঘুচাপ, আগামী কয়েকদিন যেমন থাকতে পারে আবহাওয়া Logo শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন Logo এবারের কোরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’ Logo সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের জানাজায় অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনের বিপদ বাড়ছেই: ভৈরব-রূপসার তলদেশে মাইক্রোপ্লাস্টিক-ভারী ধাতু   Logo রোববার রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ, আটক ৫৩

সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের মধ্যে ৫৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের দুটি প্রিজন ভ্যানে তাদের তোলা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে তাদের আটক করা হয়।

এর আগে দুপুর ২টা ৫০ মিনিটের দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েন। এ সময় তারা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস; মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম ইত্যাদি স্লোগান দেন।

সেখানে দায়িত্বপালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দেন। এ সময় তাদের লাঠিপেটাও করা হয়।

সরেজমিনে দেখা যায়, পুলিশ এবং সেনাবাহিনী সদস্যদের তাড়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা। এর মধ্যে সচিবালয়ের ভেতরে আটকা পড়েন বেশকিছু শিক্ষার্থী। তাদেরকে আটক করে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়েছে।

এবছর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই কাঙ্ক্ষিত ফল না পাওয়ার অভিযোগে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহসহ বিভিন্ন শিক্ষাবোর্ডের সামনে বিক্ষোভ করতে দেখা যায় অকৃতকার্য শিক্ষার্থীদের। এ সময় বৈষম্যহীন ফলাফল প্রকাশের দাবি জানান তারা।

আন্দোলনকারীদের অভিযোগ, নতুন নিয়মে পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। যে কারণে মার্কিংয়েও ভুল হয়েছে। এতে বৈষম্যের শিকার হয়েছেন তারা। এ সময় অবিলম্বে পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

জনপ্রিয় সংবাদ

সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় উড়িয়ে দিল ভারত

সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ, আটক ৫৩

আপডেট সময় ০৭:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪