সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সপরিবারে ভারতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মোদির সঙ্গে বৈঠক, বাণিজ্য চুক্তি

চারদিনের সফরে ভারতে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সঙ্গে সফর করছেন তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষা, দুই পুত্র ও কন্যাও। ইতোমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।

ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই আগাম বাণিজ্য চুক্তির আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতিকে মোদি এবং ভ্যান্স দুইজনই স্বাগত জানিয়েছেন। বাণিজ্য এবং শুল্কই ছিল দুইজনের আলোচ্যসূচির শীর্ষে। এছাড়া শক্তি, প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি সহ অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতার বিষয় নিয়েও কথা হয়েছে। দুই দেশের পারস্পরিক স্বার্থ আছে, এমন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়েও ভ্যান্স ও মোদি আলোচনা করেছেন।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর জেডি ভ্যান্সের এটিই প্রথম ভারত সফর। জেডি ভ্যান্সের সঙ্গে পাঁচ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও রয়েছে। এই দলে পেন্টাগন ও পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধিরাও রয়েছেন।

বৈঠকের পর মোদির বাড়িতেই রাতের খাওয়া সারে ভ্যান্স পরিবার। দিল্লি ছাড়াও আগ্রা এবং জয়পুরে যাবেন জেডি ভ্যান্স ও তার পরিবার। এছাড়া ভারতে পা রেখেই সপরিবারে অক্ষরধাম মন্দিরে গিয়েছিলেন ভ্যান্স।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে মোদি বলেন, ‘আমরা বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, জ্বালানি এবং জনগণের মধ্যে যোগাযোগ সহ পারস্পরিক উপকারী সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ।’

বিশ্বজুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ নিয়ে উত্তেজনার আবহেই ভারত সফর করছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

সপরিবারে ভারতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মোদির সঙ্গে বৈঠক, বাণিজ্য চুক্তি

আপডেট সময় ০৩:১৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫