সংবাদ শিরোনাম ::
Logo সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় উড়িয়ে দিল ভারত Logo ইবোলা ভাইরাসে জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার Logo হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু Logo থাইল্যান্ডে সবচেয়ে বড় ডাইনোসর নাগাটাইটানের খোঁজ Logo বৃষ্টি-লঘুচাপ, আগামী কয়েকদিন যেমন থাকতে পারে আবহাওয়া Logo শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন Logo এবারের কোরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’ Logo সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের জানাজায় অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনের বিপদ বাড়ছেই: ভৈরব-রূপসার তলদেশে মাইক্রোপ্লাস্টিক-ভারী ধাতু   Logo রোববার রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সবুজের প্রাণ বর্ষা এলো

সবুজের প্রাণ বর্ষা এলো, রাজধানীতে হলো বরণ উৎসব

আজ আষাঢ়ের প্রথম দিন, শুরু হলো বাংলার সবুজ প্রকৃতির প্রাণের ঋতু বর্ষা। বাংলায় আষাঢ়-শ্রাবণ মিলে বর্ষাকাল। আজ এই বর্ষার প্রথম দিন। বর্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু। কৃষ্ণচূড়া যেমন গ্রীষ্মের প্রতীক, কদম তেমনি বর্ষার। পঞ্জিকার পাতা না দেখেও কদমফুলের ফোটা দেখে বলে দেওয়া যায়, বর্ষাকাল এসেছে। সবুজের মাঝে এখন মিলবে দোলনচাঁপা, স্বর্ণচাঁপা ও কাঁঠালিচাঁপার ঘ্রাণ।

এই ঋতুতে আকাশে লুকোচুরি করে মেঘ-রোদ। এমন এক ঋতুতে বাঙালির মনে বিশেষ যে অনুভূতি জাগ্রত হয় তা রবি-নজরুলের গানে-কবিতায় স্পষ্ট। বাদল দিনের এই দুই মাসে বাংলার প্রকৃতি সাজে সতেজ সাজে।

প্রাণ-প্রকৃতি, কৃষি ও অর্থনৈতিক নানা অনুষঙ্গ নিয়ে আসে এই বর্ষাকাল। বর্ষার মূল কারণ হলো দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।

বর্ষা বাংলার প্রাণ-প্রকৃতির রসদের অন্যতম যোগানদাত্রী। এসময় পুকুর-ডোবা, বিল-ঝিল ভরে উঠবে নতুন পানিতে, জেলেদের জালে উঠবে পুঁটি, রৈনা, ডানকনা, খলসে, কৈসহ নানা দেশীয় মাছ।

বর্ষাকাল মাছরাঙা, বুলবুলি, টিয়া, ফিঙে, বক, শালিক, ভাতশালিক, ময়না, হরিয়ালসহ প্রায় সব আবাসিক পাখিরই প্রজননকাল।

বৃষ্টিভেজা মাঠে নামবে হাল, গ্রামে গ্রামে হবে হলকর্ষণের উৎসব। নরম মাটির বুক চিরে লাগানো হবে আমন ধানের চারা।

এটি ভারত মহাসাগর থেকে আসে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। বাংলাদেশে বর্ষাকালের ৮০ শতাংশেরও বেশি বৃষ্টিপাত এই মৌসুমি বায়ুর কারণে হয়ে থাকে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের বর্ষা মৌসুম শুরুর আগেই দেশের মানুষ তীব্র দাবদাহ সহ্য করেছে। গত শুক্রবার দেশের ৩৮ জেলায় মৃদু তাপপ্রবাহ এবং গত মঙ্গলবার দেশের প্রায় ৪৩ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। তাই বর্ষা মানে স্বস্তির প্রত্যাশা।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় উড়িয়ে দিল ভারত

সবুজের প্রাণ বর্ষা এলো

আপডেট সময় ০২:২৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫