সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সময় বারবার পরীক্ষা নেওয়ার পরেও থেমে থাকেননি শাকিব খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • 313

সময় বারবার পরীক্ষা নেওয়ার পরেও থেমে থাকেননি শাকিব

বুধবার (৩ সেপ্টেম্বর) দুটি লুক পোস্ট করে শাকিব লিখেছেন, গত ১১ বছরে শেখা, উত্থান-পতন প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে।

২৬ বছরের ফিল্ম ক্যারিয়ার শাকিব খানের। এর মধ্যে প্রায় দুই দশক ধরে তিনি বাংলা সিনেমা শাসন করছেন। লম্বা সময় কাটালেও তার এই পথচলা সহজ ছিল না। সেই প্রসঙ্গে তিনি বলেন, হার মানিনি, কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। পিছিয়ে পড়িনি, কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে। যখন দুনিয়া বলেছে ‘পারবে না’, আমি বলেছি ‘দেখে নিও’। সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি থামিনি।

করোনা পরবর্তী নতুন এক শাকিব খানকে পেয়েছেন দর্শক। কেউ কেউ বলছেন, শাকিব খান ২.০! ২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে শাকিব সিঙ্গেল স্ক্রিন থেকে সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্স সব শ্রেণীর দর্শকদের কাছে গ্রহণ যোগ্যতা অর্জন করেছেন।

পরবর্তীতে তার ‘প্রিয়তমা’, ‘তুফান’, ‘বরবাদ’ সিনেমাগুলো ব্যাক টু ব্যাক ‘ওভারসিস’ মার্কেটেও বাংলা সিনেমার নতুন দিগন্ত উন্মোচন করে।

সবশেষে শাকিব লেখেন, তার এই পথচলা নির্ভুল ছিল না, কিন্তু তিনি যে কাজগুলো করেছেন প্রতিটা পদক্ষেপ ছিল মূল্যবান। শাকিব খান বলেন, এই পথচলাতে আমি নিজেকে খুঁজে পেয়েছি। আর সেই গল্পটা এখনও চলছে… প্রতিটি অধ্যায়ে যেন এক নতুন আমি।

শিগগির ‘সোলজার’ নামে একটি ছবির শুটিং শুরু করবেন শাকিব খান। যেটি ঈদ ছাড়া মুক্তি পাবে, এরপর ‘প্রিন্স’ নামে ঈদুল ফিতরের জন্য আরেক ছবির শুটিং করবেন এই নায়ক।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

সময় বারবার পরীক্ষা নেওয়ার পরেও থেমে থাকেননি শাকিব খান

আপডেট সময় ১২:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫