সংবাদ শিরোনাম ::
Logo সাকার ফিশের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নেমেছে সেনাবাহিনী! Logo হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু Logo চলতি মাসে ২-৩ টি তীব্র কালবৈশাখী হতে পারে, রয়েছে ঘূর্ণিঝড়ের শঙ্কা Logo পদ্মা ব্যারেজ: ইলিশের ভাল-মন্দ Logo ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন Logo ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু Logo পরিবেশ দূষণকারীদের ‘মানুষরূপী চতুষ্পদ প্রাণী’ বললেন গাজীপুরের ডিসি   Logo লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা Logo শতবর্ষে প্রকৃতির কণ্ঠস্বর: স্যার ডেভিড অ্যাটেনবরো, জীববৈচিত্র্য ও জলবায়ুর এক অনন্য যোদ্ধা Logo মিরপুর টেস্টে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ

সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়নে সড়ক বিভাগের উদ্যোগ

ক্ষমতাসীন দল বিএনপি আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণের একটি বিশাল কর্মসূচি গ্রহণ করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পরিবেশ রক্ষায় এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এর অংশ হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে দেশব্যাপী বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, ‘এটি সরকারের একটি অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে এ উদ্যোগের বিকল্প নেই।’

গতকাল ঢাকায় সড়ক বিভাগের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিতের লক্ষ্যে গৃহীত এ কর্মসূচিকে ব্যক্তি পর্যায়ের আন্দোলনে রূপ দেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আজ (বুধবার) থেকেই সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন দেশের সব সড়ক ও মহাসড়কে বাস্তবভিত্তিক বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করতে হবে।’ এক্ষেত্রে অপ্রয়োজনীয় জাঁকজমক পরিহার করে সাশ্রয়ী, অনাড়ম্বর ও কার্যক্রমবান্ধব পদ্ধতিতে কাজ করার নির্দেশনা দেন তিনি।

মন্ত্রী জানান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন জাতীয় মহাসড়ক, আঞ্চলিক সড়ক, সংযোগ সড়ক এবং নতুন সড়ক নির্মাণ প্রকল্পগুলোয় যেখানে যেখানে সুযোগ রয়েছে, সেখানে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা হবে।

তিনি বলেন, ‘বৃক্ষরোপণকে আমরা শুধু একটি আনুষ্ঠানিক বা সামাজিক কর্মসূচি হিসেবে দেখতে চাই না, বরং এটিকে ব্যক্তি পর্যায়ের আন্দোলনে রূপ দিতে চাই।’ শেখ রবিউল আলম বলেন, ‘দেশের প্রতিটি দপ্তর, মন্ত্রণালয়, সংস্থা, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ জনগণকে নিজ নিজ অবস্থান থেকে এ দায়িত্ব গ্রহণ করতে হবে।’ তিনি আরো বলেন, ‘আজকের উদ্বোধনী অনুষ্ঠান কেবল একটি সূচনা মাত্র, এটি যেন কোনোভাবেই আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে।’

তিনি বলেন, ‘পরিবারে নতুন সদস্য আগমন, কোনো সুসংবাদ বা আনন্দঘন মুহূর্তে যদি প্রতিটি পরিবার কয়েকটি করে গাছ লাগায়, তাহলে খুব অল্প সময়েই আমরা একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে পারব।’

বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ‘সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা একটি টেকসই ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

সভাপতির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক জানান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সব দপ্তর ও সংস্থার মাধ্যমে দেশের ৬৪টি জেলায় একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সাকার ফিশের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নেমেছে সেনাবাহিনী!

সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়নে সড়ক বিভাগের উদ্যোগ

আপডেট সময় ১২:৫৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬