সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সাউথ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং

ইউন সুক ইওলকে অভিশংসন ও অপসারণের পর আগাম নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট বেছে নিয়েছে সাউথ  কোরিয়া।  দেশটির নতুন প্রেসিডেন্ট হয়েছেন উদারপন্থি হিসেবে পরিচিত লি জে মিয়ং।

মঙ্গলবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের সব ভোট গণনার পর দেখা যায়, বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী লি ৪৯ দশমিক ৪২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির প্রার্থী কিম মুন সু পেয়েছেন ৪১ দশমিক ১৫ শতাংশ ভোট।

দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ নির্বাচনে প্রায় তিন কোটি ৫০ লাখ ভোট পড়েছে। এটি ১৯৯৭ সালের পর থেকে প্রেসিডেন্ট নির্বাচনে পড়া সর্বোচ্চ ভোট।

জয়ী হওয়ার পর ৬১ বছর বয়সী সাবেক মানবাধিকার আইনজীবী লি জে মিয়ং মঙ্গলবারের নির্বাচনকে ইউনের সামরিক আইন জারি ও তার এ দুর্ভাগ্যজনক পদক্ষেপ ঠেকাতে ব্যর্থ হওয়া পিপল পাওয়ার পার্টির বিরুদ্ধে ‘বিচারের দিন’ বলে অভিহিত করেছিলেন।

বিজয়ী হওয়ার পর এখন লি’র সামনে কিছু চ্যালেঞ্জ রয়েছে। বুধবার থেকে প্রেসিডেন্ট মেয়াদ শুরু করা লি তার দেশকে সামরিক আইন জারির জেরে সৃষ্ট অস্থিরতা থেকে বের করে আনার, ধীর প্রবৃদ্ধির কারণে বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার ও বৈশ্বিক সংরক্ষণবাদের হুমকি থেকে রক্ষার প্রত্যয় জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

সাউথ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং

আপডেট সময় ০১:১০:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫