সংবাদ শিরোনাম ::
Logo যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে Logo ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা Logo পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী Logo ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাব্য তারিখ জানাল আবহাওয়া অধিদপ্তর Logo ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল Logo ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ Logo ভিন্ন সুরে যুদ্ধ বন্ধের কথা বললেন ট্রাম্প ও পেজেশকিয়ান, তবে ইসরায়েল বলছে না   Logo আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন Logo ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর Logo মোহাম্মদপুরে বিড়াল হত্যায় আসামির ৬ মাসের কারাদণ্ড
ভয়াবহ অগ্নিকাণ্ড

সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল প্রশাসন

সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল প্রশাসন

ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির পর সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাইদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে জানানো হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হওয়ায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।

এর আগে সোমবার দুপুর ১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পর্যটন কেন্দ্রের একটি রিসোর্ট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পড়ে মুহূর্তে আগুন ছড়িয়ে পরে আশপাশের হোটেল মোটেল ও রেস্টুরেন্ট, দোকানসহ স্থানীয়দের বসতঘরে। এতে পুড়ে গেছে রিসোর্ট, বসতঘর ও দোকানসহ ১৪০টি স্থাপনা। পরে প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে

ভয়াবহ অগ্নিকাণ্ড

সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল প্রশাসন

আপডেট সময় ১২:২৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫