সংবাদ শিরোনাম ::
Logo খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত! Logo চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ Logo আগামী ৫ দিন দেশের কয়েক জায়গায় বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে Logo ভারতের তৃতীয় নাকি নিউজিল্যান্ডের প্রথম? আজ কার হাতে উঠবে শিরোপা? Logo নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আলোচিত-সমালোচিত বালেন্দ্র শাহ      Logo ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী Logo ইরান কতদিন পর্যন্ত তীব্র হামলা চালিয়ে যেতে পারবে জানালো আইআরজিসি Logo যুদ্ধের পর প্রথমবারের মতো কাতার থেকে ছাড়ছে এলএনজির জাহাজ, গন্তব্য বাংলাদেশ! Logo আন্তর্জাতিক নারী দিবস আজ Logo স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

‘সাতটি যুদ্ধ থামিয়েছি, প্রতিটির জন্য আলাদা নোবেল পাওয়া উচিত’: ট্রাম্প

'সাতটি যুদ্ধ থামিয়েছি, প্রতিটির জন্য আলাদা নোবেল পাওয়া উচিত': ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করলেন, ভারত-পাক যুদ্ধ থামিয়েছেন তিনিই। শুধু ভারত-পাকিস্তানই নয়, বিশ্বে সাত-সাতটি বড় যুদ্ধ থেমেছে তাঁর জন্য! প্রতিটির জন্য একটি করে নোবেল শান্তি পুরস্কার তাঁর প্রাপ্য।

শনিবার (২০ সেপ্টেম্বর) আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স ডিনারে বক্তৃতা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, বিশ্ব মঞ্চে আমরা এখন এমন কাজ করছি, যা আগে কখনো হয়নি। আমরা শান্তি চুক্তি করছি, যুদ্ধ বন্ধ করছি। আমরা ভারত-পাকিস্তান, থাইল্যান্ড-কাম্বোডিয়ার যুদ্ধ বন্ধ করেছি।

তিনি আরও বলেন, ভাবুন তো ভারত ও পাকিস্তানের কথা। আমি কীভাবে সেটা থামালাম জানেন? বাণিজ্যের মাধ্যমে। তারা বাণিজ্য করতে চায়। আমি দুই দেশের নেতাদের প্রতি গভীর শ্রদ্ধা রাখি। কিন্তু যুদ্ধ থামানোর জন্য আমরা এই পথই নিয়েছি।

ট্রাম্প দাবি করেন, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরায়েল-ইরান, মিশর-ইথিওপিয়া এবং রুয়ান্ডা-কঙ্গো—সব মিলিয়ে সাতটি যুদ্ধ তিনি বন্ধ করেছেন। তার ভাষায়, এর মধ্যে ৬০ শতাংশ যুদ্ধই থেমেছে বাণিজ্যের কারণে।

তিনি বলেন, ভারতের ক্ষেত্রে আমি বলেছিলাম, তোমরা যদি যুদ্ধ করো তাহলে বাণিজ্য হবে না। তোমাদের তো পারমাণবিক অস্ত্রও আছে। এরপর তারা যুদ্ধ বন্ধ করলো।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, অনেকে বলেছে, আমি যদি এ সংঘাত বন্ধ করতে পারি, তাহলে নোবেল শান্তি পুরস্কার পাবো। আমি বলেছি, আমি তো সাতটি যুদ্ধ থামিয়েছি। প্রতিটির জন্য আলাদা নোবেল পাওয়া উচিত।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত!

‘সাতটি যুদ্ধ থামিয়েছি, প্রতিটির জন্য আলাদা নোবেল পাওয়া উচিত’: ট্রাম্প

আপডেট সময় ০৪:২৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫