সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার

সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার

রাজধানীতে ‘মঞ্চ ৭১‘ ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ঝটিকা মিছিলে অংশ নেওয়া আরও পাঁচজনকেও গ্রেপ্তার করা হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর ১২টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সাবেক সচিবসহ মোট ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে শহীদ খানের পাশাপাশি ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আরও পাঁচ জন রয়েছেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।

আবু আলম মোহাম্মদ শহীদ খান পেশায় একজন সাবেক আমলা। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় তিনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার

আপডেট সময় ০১:৪৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫