সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সাভারের চামড়া শিল্প নগরীতে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক সভা

সাভারের চামড়া শিল্প নগরীতে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক সভা, prokritibarta, pojf, বিল্ডিং এ সাসটেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদে, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ইউরোপীয় ইউনিয়ন, ওশি ফাউন্ডেশন, প্রকৃতিবার্তা

দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত চামড়া শিল্পকে টেকসই শিল্প হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিবেশগত প্রভাব ও অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং করণীয় নির্ধারণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সাভারের চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি সম্মেলন কক্ষে ‘অ্যাওয়ারনেস রেইজিং ক্যাম্পেইন অন এনভায়রনমেন্টাল ইমপ্যাক্টস এন্ড রাইটস অ্যাট লেদার সেক্টর’ শিরোনামে এই সভার আয়োজন করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় সলিডার সুইসের তত্ত্বাবধানে ওশি ফাউন্ডেশনের পরিচালনায়, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে “বিল্ডিং এ সাসটেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় আয়োজিত হয় এই সভা।

সভায় কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের (সিইটিপি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. গোলাম শাহনেওয়াজ বলেন,চামড়া শিল্পের বর্জ্য থেকেই তৈরি হচ্ছে জেলাটিন ও প্রোটিন পাউডার। চীনা প্রতিষ্ঠান সাভারে একটি আধুনিক ফ্যাক্টরি স্থাপন করেছে। এখানে ট্যানারির কঠিন বর্জ্য প্রক্রিয়াজাত করে উন্নতমানের জেলাটিন ও প্রোটিন পাউডার তৈরি করা হচ্ছে। এই প্রজেক্ট এর মাধ্যমে ৮৭০০ মেট্রিক টন ক্রোম শেভিং ডাস্ট প্রসেস করে শিল্প-প্রোটিন পাউডার তৈরী করা হবে, পাশাপাশি ১৬০০০ মেট্রিক টন কাঁচা চামড়ার টুকরা নিয়ে জেলাটিন ও ক্যাপসুলের কভার তৈরী করবে। ট্যানারি শিল্প থেকে বছরে প্রায় ৮৫০০০ মেট্রিক টন সলিড ওয়েস্ট তৈরী হচ্ছে তার মধ্যে প্রায় ৩০ শতাংশ ব্যবহারের উপযোগী করতে পেরেছি এটা আমাদের জন্য একটা মাইলফলক।

আরও পড়ুন: ভৈরবে টেকসই চামড়া শিল্প গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তিনি আরও বলেন, আমি ওয়েস্টকে কখনো ওয়েস্ট বলি না, আমি বলি গোল্ড। এই ওয়েস্টকে বিজ্ঞানিক পদ্ধতিতে ব্যবহারের মাধ্যমে রিসাইকেল প্রজেক্ট তৈরী করতে পারি। এর মাধ্যমে আমরা দুই ভাবে লাভবান হতে পারবো। প্রথমত আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এবং দ্বিতীয়ত আমরা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পারবো।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও ইউরোপীয় ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এই কর্মশালা শুধু চামড়া শিল্পের জন্য না, দেশের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। তাদের এই মহৎ উদ্যোগের জন্য আমরা চির কৃতজ্ঞ। চামড়া শিল্পে অনেক সমস্যা আছে উল্লেখ করে গোলাম শাহনেওয়াজ বলেন, আমরা সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে কিছু ক্ষেত্রে আমরা সফলতা পেয়েছি, কিছু কাজ সফলতার দ্বারপ্রান্তে।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের হেড অফ ইভেন্ট খন্দকার আহমেদ শাহেদ বলেন, আমরা প্রতিটি কর্মশালা কারখানার শ্রমিক ও মালিকদের অংশগ্রহণে করতে চাই। মালিক ও শ্রমিকদের অংশগ্রহণে কর্মশালা পূর্ণতা পায়। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর প্রতি উৎসাহ প্রদান করে আহমেদ শাহেদ বলেন, আমাদের প্রত্যেকের গাছ লাগানো উচিত। গাছ লাগালেই পরিবেশ ভালো থাকবে, আমরা সুরক্ষিত থাকতে পারবো। ভূমিকম্প থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবো।

আরও পড়ুন: গাজীপুরে চামড়া শিল্পের পরিবেশগত প্রভাব ও অধিকার নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সচেতনতামূলক সভায় অংশগ্রহণ করে শ্রমিকরা কারখানার পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, কারখানাগুলোতে সেইফটি কমিটি থাকলেও তার কার্যক্রম নেই বললেই চলে। আইনের বাধ্যবাধকতার কারণে সেইফটি কমিটি করলেও, দেখা যায় শ্রমিকদের অধিকার রক্ষা করতে কমিটির কোনো কার্যক্রম নেই। শুধু মাত্র সনদ পাওয়ার আশায় নামমাত্র সেইফটি কমিটি করেছে কারখানাগুলো বলে শ্রমিকরা অভিযোগ করেন। শ্রমিক সংগঠনের নেতারা অভিযোগ করেন, সরকারের কাছ থেকে প্লট বরাদ্ধ নিয়ে বিভিন্ন ট্যানারি মালিকরা ক্যামিকেলের ব্যাবসা করছেন। কিছু ট্যানারি মালিক প্লট বরাদ্ধ নিয়ে কারখানা করছে না বলেও অভিযোগ করেন তারা।

সভায় বক্তারা উল্লেখ করেন, টেকসই চামড়া শিল্প গড়ে তোলার জন্য পরিবেশগত ক্ষতির কারণগুলো চিহ্নিত করে সমাধান করা প্রয়োজন। শ্রমিকদের সুরক্ষা, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার, এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই শিল্পকে আরও টেকসই করা সম্ভব।

সচেতনতামূলক সভার সঞ্চালনায় ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের হেড অফ ইভেন্ট খন্দকার আহমেদ শাহেদ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর এ এম এম খায়রুল আনাম এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন বন্যা।

সভায় সরকারি পর্যায়ের প্রতিনিধি, চামড়া শিল্পের উদ্যোক্তা, মালিক পক্ষের প্রতিনিধি, শ্রমিক পক্ষের প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

সাভারের চামড়া শিল্প নগরীতে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক সভা

আপডেট সময় ০৭:১৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫