সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সাভারে ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নে অভিযান: চিমনি ভেঙে অবৈধ ইটভাটা বন্ধ, ১৮ লাখ টাকা জরিমানা

বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও ঘোষিত ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নে বুধবার (১২ নভেম্বর) সাভার উপজেলাজুড়ে পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় অবস্থিত মেসার্স এ বি এম অ্যান্ড কোং ইটভাটা চালু অবস্থায় পাওয়া গেলে ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট গুড়িয়ে ফেলা হয়। একইসঙ্গে ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভাটার মালিককে ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এতে আরও বলা হয়: অভিযানে সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসি এলাকার এ বি এন ব্রিকস এবং চাপড়া এলাকার এইচ এম বি স্টার ব্রিকস নামক দুটি ইটভাটার চিমনি সম্পূর্ণরূপে ভেঙে কার্যক্রম বন্ধ করা হয় এবং ইটভাটা ২টিকে ১২ লক্ষ টাকা করে জরিমানা আদায় করা হয়। একই এলাকায় অবস্থিত মেসার্স এম এইচ এস ব্রিকস নামক ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে সংশ্লিষ্ট সকল ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে নেওয়া হয়।

অন্যদিকে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ লঙ্ঘনের দায়ে একইদিন পঞ্চগড় জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২টি মামলায় ৪ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় এবং ২১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। একইসঙ্গে বাজার ও দোকান মালিকদের সতর্কতামূলক বার্তা প্রদান এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এছাড়া, যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন রোধে আজ ঢাকার লালবাগ এলাকায় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০৫টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।

শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুসারে বুধবার ঢাকার শ্যামলী এলাকা ও পঞ্চগড় জেলায় ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪টি মামলায় ১১ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয় এবং ৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

তদুপরি, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণ রোধে বুধবার ঢাকা মহানগরের আফতাবনগর, বসিলা, নারায়ণগঞ্জ, পঞ্চগড়, মুন্সিগঞ্জ ও সিরাজগঞ্জ জেলায় ৬টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১০টি মামলায় ২২ হাজার পাঁচশ) টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয় এবং নির্মাণ সামগ্রী তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করা হয়।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

সাভারে ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নে অভিযান: চিমনি ভেঙে অবৈধ ইটভাটা বন্ধ, ১৮ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১১:৩০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫