সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সিডনী টেস্টের ২য় দিনে ঘুরে দাঁড়িয়েছে ভারত!

সিডনি টেস্টে আগে ব্যাট করতে নেমে ১৮৫ রান করে অলআউট হয়েছিল ভারত। জবাব দিতে নেমে ১ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু দ্বিতীয় দিনে সুবিধা করতে পারেনি অজিরা, ১৮১ রানে অলআউট হয়েছে। আর দ্বিতীয় ইনিংসে ১৪১ রানে ৬ উইকেট হারিয়ে দিন শেষ করেছে ভারত। এক দিনে ১৫ উইকেট তুলেছে দুই দল। এতে রোমাঞ্চের অপেক্ষায় সিডনি টেস্ট।

শনিবার (৪ জানুয়ারি) দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল দুই ভারতীয় ওপেনার লোকেশ রাহুল এবং জয়সাওয়াল। তবে ইনিংস বড় করতে পারেনি দুজনের কেউই। ১৩ রান করে রাহুল আউট হলে ৩৫ বলে ২২ রান করে তাকে সঙ্গ দেন জয়সাওয়াল।

এরপর বিরাট কোহলি ৬ রানে এবং শুভমান গিল ১৩ করে সাজঘরে ফিরলে ভারতীয় শিবিরে হাল ধরেন ঋষভ পান্ত। ২৯ বলে ফিফটি তুলে নেন এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর পিচে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। ৩৩ বলে ৬১ রান করেন তিনি। এরপর নীতিশ কুমার ৪ রান করে আউট হলে ১২৯ রানে ৬ উইকেট হারায় ভারত।

শেষ পর্যন্ত ওয়াসিংটন সুন্দরের ৬ রান এবং রবিন্দ্র জাদেজার ৮৯ বলের অপরাজিত ৮ রানে ভর করে ১৪১ রানে ৬ উইকেট হারিয়ে দিন শেষ করেছে ভারত।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার স্কট বোল্যান্ড। এ ছাড়াও প্যাট কামিন্স এবং ওয়েবস্টার একটি করে উইকেট নেন।

এর আগে, নিজেদের প্রথম ইনিংসে ১৮১ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলে ওয়েবস্টার। আর ৩৩ রান করেন স্টিভেন স্মিথ।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

সিডনী টেস্টের ২য় দিনে ঘুরে দাঁড়িয়েছে ভারত!

আপডেট সময় ০৫:০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫