সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার দুপুর ১২টা ১৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজিব হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল সুনামগঞ্জ জেলার ছাতকে।
সজিব হোসাইন বলেন, এ মাসে আরও একবার সিলেটে ভূমিকম্প হয়। আজ আবার হলো।
জানা গেছে, আজকের ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরবাসীদের মধ্যে। এসময় বাসাবাড়ি থেকে বের হয়ে আসেন অনেকেই। তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রকৃতিবার্তা ডেস্ক 



















