সংবাদ শিরোনাম ::
Logo পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন তাহসান খান Logo এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান Logo বাঘ-হাতি হত্যা করলে ৭ বছর জেল, ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা, অন্যান্য প্রাণী শিকারেও দ্বিগুণ শাস্তি Logo নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা Logo হাইড্রোজেন ওয়াটার যে উপকারে আসে Logo ট্রাম্পের সামরিক বৈঠক, ইরানও প্রস্তুত! দুই দেশ কি তবে শিগগিরই যুদ্ধে জড়াচ্ছে? Logo তাহসান-রোজার বিচ্ছেদ নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য Logo এবার স্পন্সরশিপ হারাচ্ছে বাংলাদেশের ক্রিকেট Logo মাত্র ২ চিকিৎসক দিয়ে দেশের সব বন্যপ্রাণীর চিকিৎসা! Logo মুহাম্মদ মনির হোসেন সম্পাদিত ‘নদীকাহন’ গ্রন্থের পাঠ উন্মোচন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডের দখল করা ১১৩ একর বনভূমি উদ্ধার করে বৃক্ষ রোপণ

চট্টগ্রামের সদর রেঞ্জের কাট্টলী বিটের আওতাধীন তুলাতলী মৌজায় এক উচ্ছেদ অভিযান চালিয়েছে উপকূলীয় বন বিভাগ। অভিযানে কোহিনুর শিপইয়ার্ডের অবৈধভাবে দখলে থাকা ১১৩ দশমিক ৬৩ একর সরকারি বনভূমি পুনরুদ্ধার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে: “অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম সদরের  সহকারী বন সংরক্ষক, অংশগ্রহণ করেন উপকূলীয় বন বিভাগের সদর, সীতাকুণ্ড ও মীরসরাই রেঞ্জের ৩০ জন কর্মকর্তা-কর্মচারী। সহযোগিতায় ছিল সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বিদ্যুৎ বিভাগ।

অভিযানে অবৈধভাবে নির্মিত একটি দুই তলা ভবনসহ একাধিক স্থাপনা সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি, দখলকৃত বনভূমিতে দুইটি গেটসহ সকল কাঠামো উচ্ছেদ করা হয়।

উদ্ধারকৃত জমিতে তাৎক্ষণিকভাবে বন বিভাগ ১ হাজার ২০০টি বনজ চারা রোপণ করে—যার মধ্যে রয়েছে ৬০০টি ঝাউ, ৪০০টি করমজা ও ২০০টি হিজল চারা। দিনব্যাপী এই অভিযান সন্ধ্যায় শেষ হয়।

বনভূমি রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। অব্যাহত থাকবে দখলদারদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা।”

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন তাহসান খান

সীতাকুণ্ডে শিপইয়ার্ডের দখল করা ১১৩ একর বনভূমি উদ্ধার করে বৃক্ষ রোপণ

আপডেট সময় ০৪:২৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫