সংবাদ শিরোনাম ::
ভারত-পাকিস্তান সংঘাত

সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির

ভারত ও পা‌কিস্তানের মধ্যে চলমান সংঘাত কেন্দ্র করে সীমান্ত ঘেঁষা সব জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল ইসলাম।

বুধবার (৭ মে) বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে ‘বাংলাদেশ পুলিশ বার্ষিক শুটিং প্রতিযোগিতা এবং আইজিপি কাপ-২০২৪’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় আইজিপি বলেন, ‘ভারত ও পা‌কিস্তানের সংঘাত ঘিরে বাংলা‌দে‌শের নিরাপত্তা যেন বি‌ঘ্নিত না হয়, কোনো জ‌ঙ্গি বা সন্ত্রাসীরা যেন দে‌শে প্রবেশ কর‌তে না পা‌রে, এজন্য সীমান্ত জেলাগুলার পু‌লিশ সুপার‌দের সতর্ক করা হ‌য়ে‌ছে।’

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ ক্লাবের সভাপতি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

অর্গানিক খাবার কি বেশি পুষ্টিকর?

ভারত-পাকিস্তান সংঘাত

সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির

আপডেট সময় ০৬:১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫