সংবাদ শিরোনাম ::
Logo সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় উড়িয়ে দিল ভারত Logo ইবোলা ভাইরাসে জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার Logo হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু Logo থাইল্যান্ডে সবচেয়ে বড় ডাইনোসর নাগাটাইটানের খোঁজ Logo বৃষ্টি-লঘুচাপ, আগামী কয়েকদিন যেমন থাকতে পারে আবহাওয়া Logo শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন Logo এবারের কোরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’ Logo সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের জানাজায় অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনের বিপদ বাড়ছেই: ভৈরব-রূপসার তলদেশে মাইক্রোপ্লাস্টিক-ভারী ধাতু   Logo রোববার রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সুদানে ভয়াবহ ভূমিধস, নিশ্চিহ্ন পুরো গ্রাম, হাজারের বেশি মানুষের প্রাণহানি

সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে হয়েছে কয়েক দিনের টানা ভারী বৃষ্টির পর ভয়াবহ ভূমিধসে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, নিশ্চিহ্ন হয়ে গেছে একটি গ্রাম, প্রাণে বেঁচে আছেন কেবল একজন।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি (এসএলএম/এ) সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

সংগঠনটি জানায়, কয়েক দিনের টানা ভারী বৃষ্টির পর গত রোববার (৩১ আগস্ট) দারফুরের মাররা পর্বতমালার তারসিন গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে গোটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রামের সব বাসিন্দা অর্থাৎ এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। একজন মাত্র বেঁচে গেছেন।

বিদ্রোহী গ্রুপটি দারফুরের ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে। তারা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে নারী, পুরুষ ও শিশুদের মরদেহগুলো উদ্ধারের জন্য সাহায্যের আবেদন জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় উড়িয়ে দিল ভারত

সুদানে ভয়াবহ ভূমিধস, নিশ্চিহ্ন পুরো গ্রাম, হাজারের বেশি মানুষের প্রাণহানি

আপডেট সময় ১১:১২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫