সংবাদ শিরোনাম ::
Logo খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত! Logo চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ Logo আগামী ৫ দিন দেশের কয়েক জায়গায় বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে Logo ভারতের তৃতীয় নাকি নিউজিল্যান্ডের প্রথম? আজ কার হাতে উঠবে শিরোপা? Logo নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আলোচিত-সমালোচিত বালেন্দ্র শাহ      Logo ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী Logo ইরান কতদিন পর্যন্ত তীব্র হামলা চালিয়ে যেতে পারবে জানালো আইআরজিসি Logo যুদ্ধের পর প্রথমবারের মতো কাতার থেকে ছাড়ছে এলএনজির জাহাজ, গন্তব্য বাংলাদেশ! Logo আন্তর্জাতিক নারী দিবস আজ Logo স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

সেন্ট মার্টিন রক্ষায় মাস্টারপ্ল্যানের চিন্তাভাবনা চলছে: পরিবেশ উপদেষ্টা

সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ ফিরে আসতে শুরু করেছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দ্বীপটি নিয়ে একটি মাস্টারপ্ল্যানের চিন্তাভাবনা করা হচ্ছে। এজন্য জলবায়ু ট্রাস্ট থেকে একটি প্রকল্প নেয়ার উদ্যোগ চলছে।

সোমবার (২৩ জুন) বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ফিরে আসতে শুরু করেছে। দ্বীপটি নিয়ে একটি মাস্টারপ্ল্যান করা যায় কিনা, চিন্তাভাবনা চলছে। জলবায়ু ট্রাস্ট থেকে এজন্য একটি প্রকল্প নেয়ার উদ্যোগ চলছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কোনো আশঙ্কা থাকার কথা নয়। এটিকে বাঁচানো দরকার। দ্বীপটি বাঁচাতে পারলেই সব আশঙ্কা দূর হয়ে যাবে।

বায়ুদূষণ, শব্দদূষণ, নদীদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, দেশের শপিং সেন্টারগুলো শতভাগ পলিথিন ব্যাগমুক্ত হয়েছে। তবে কাঁচা বাজারগুলোতে মূলত নিজেদের অভ্যাসের একটি চ্যালেঞ্জ রয়েছে। পলিথিন শপিং ব্যাগের দায়িত্ব নিয়েছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়। তারা পাটের ব্যাগ উৎপাদন করবে। ক্রেতারাও সুলভ মূল্যে পাটের ব্যাগ পাবেন।

তিনি আরও বলেন, ১৭টি পণ্যকে একবার ব্যবহৃত প্লাস্টিক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে কটন বাট ও স্ট্র, একবার ব্যবহৃত এই দুটি পণ্য নিষিদ্ধ করা হয়েছে। শিগগিরই এই পণ্যের বিরুদ্ধে অভিযান চলবে।

এ সময় মব জাস্টিজের তীব্র নিন্দা জনিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশে এখনও চলা মব জাস্টিজের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। তবে মব জাস্টিজের ক্ষেত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেয়া হবে।

‘দেশে একটি আদর্শ পরিবেশে আমরা দায়িত্ব গ্রহণ করিনি। বর্তমানে পুলিশ অনেক জায়গায়ই সক্রিয় হয়েছে, আরও সক্রিয় হবে’, যোগ করেন পরিবেশ উপদেষ্টা।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত!

সেন্ট মার্টিন রক্ষায় মাস্টারপ্ল্যানের চিন্তাভাবনা চলছে: পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় ০২:৩৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫