সংবাদ শিরোনাম ::
Logo সাকার ফিশের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নেমেছে সেনাবাহিনী! Logo হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু Logo চলতি মাসে ২-৩ টি তীব্র কালবৈশাখী হতে পারে, রয়েছে ঘূর্ণিঝড়ের শঙ্কা Logo পদ্মা ব্যারেজ: ইলিশের ভাল-মন্দ Logo ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন Logo ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু Logo পরিবেশ দূষণকারীদের ‘মানুষরূপী চতুষ্পদ প্রাণী’ বললেন গাজীপুরের ডিসি   Logo লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা Logo শতবর্ষে প্রকৃতির কণ্ঠস্বর: স্যার ডেভিড অ্যাটেনবরো, জীববৈচিত্র্য ও জলবায়ুর এক অনন্য যোদ্ধা Logo মিরপুর টেস্টে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ
নারী সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৪

৭-১ গোলে ভুটানকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ!

ভুটানকে ৭-১ গোলে বিধ্বস্ত করে টানা দ্বিতীয়বারের মতো উইমেনস সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। সাফের এবারের টুর্নামেন্টে সবচেয়ে বেশি ১৮ গোল করা ভুটান এ দিন পাত্তাই পায়নি পিটার বাটলারের দলের সামনে। তহুরা করেছেন হ্যাটট্রিক, প্রথমার্ধেই পাঁচ গোল দিয়ে ভুটানকে ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরো দুটো গোল আসলে নিশ্চিত হয়, ৩০ অক্টোবর বুধবার সাফের শিরোপা ডিফেন্ড করার জন্য ফাইনালের মঞ্চে উঠবেন সাবিনা-তহুরারা।

বাংলাদেশের প্রথম গোলটা আগের দুই ম্যাচে দুই অ্যাসিস্ট পাওয়া ঋতুপর্না সেমিফাইনালে ভুটানের বিপক্ষে অবশেষে নিজের গোলের খাতা খুললেন ঋতুপর্ণা। তহুরার হোল্ড আপ প্লে থেকে ঋতুপর্না বল পেলে বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন এই লেফট উইঙ্গার।

সেমিফাইনালে ভুটানের বিপক্ষে বাংলাদেশ দেখিয়েছে ‘দ্য খাতুনস শো’। বাংলাদেশের দুই খাতুন—তহুরা এবং অধিনায়ক সাবিনা মিলে ভুটানের ব্যাক লাইনে স্টিম রোলার চালিয়েছেন। তহুরা পেয়েছেন হ্যাটট্রিক, তিনটিই তার বাঁ পা থেকে চমৎকার ফিনিশে। ১৫ মিনিটে সাবিনা থেকে বল পেয়ে ভুটানের সেন্টারব্যাককে দারুণভাবে টার্ন করিয়ে বাঁ পায়ের শটে গোল করেন আগের ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ তহুরা। ৩৫ মিনিটের গোলটা আরো চমৎকার। মারিয়া মান্দার সুইচ থেকে আনমার্কড অবস্থায় বল পেয়ে একই কায়দায় শট নিয়ে তহুরা পরাস্ত করেন গোলকিপারকে। আর ৫৮ মিনিটে মনিকার দেওয়া লুপড বল থেকে বক্সে ঢুকে বাম পায়ে একটা ‘পোচারস ফিনিশ’।

২০২২ এর সাফে ভুটানের বিপক্ষে ৮-০ গোলের জয়ের ম্যাচে হ্যাটট্রিক পেয়েছিলেন অধিনায়ক সাবিনা খাতুন। অবশ্য ম্যাচের আগে তার না খেলা নিয়ে একটা শঙ্কা ছিল, জ্বরের কারণে ছিলেন না প্র্যাকটিসে। কিন্তু ম্যাচে দেখা গেলো অন্য এক সাবিনাকে। তহুরাকে গোল করিয়ে ২৫ মিনিটে করেন টুর্নামেন্টে নিজের প্রথম গোল। ২৪ মিনিট সময়েই গোল পেতে পারতেন, বক্সে ঢুকে নেওয়া শট গিয়ে লাগে বাম সাইডের পোস্টে। মাঝমাঠ থেকে মনিকা কাউন্টার প্রেস করে বল দখল নিয়ে ডানদিক থেকে ক্রস করেন বক্সে। বল জালে জড়াতে সেবার ভুল করেননি বাংলাদেশের মেয়েদের দলের ‘পোস্টারগার্ল’।

৩৬ মিনিটে পেয়ে যান দ্বিতীয় গোলটাও। রূপনার লং কিক থেকেটা আছড়ে পড়ে ভুটানের মিডফিল্ডারের মাথায়। মাঝমাঠ থেকে সেকেন্ড বল উইন করে ক্ষিপ্র গতিতে এগিয়ে যান সাবিনা, ভুটানের দুই সেন্টারব্যাক, গোলকিপারকে পেছনে ফেলে গোল করেন ফাঁকা নেটে। ৬৩ মিনিটে পিটার বাটলার সাবিনাকে তুলে নিলে আগেরবারের মতো আর হ্যাটট্রিক পাওয়া হয়নি তার।

দ্বিতীয়ার্ধে তহুরার তৃতীয় গোলের সঙ্গে একটা সেট পিস থেকে গোল করেন বাংলাদেশের ডিফেন্ডার মাসুরা। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা সানজিদার নেওয়া কর্নার থেকে সহজেই বক্সের মার্কারদের উপর লাফিয়ে মাসুরা ম্যাচের স্কোরলাইনকে নিয়ে যান ৭-১ এ।

ভুটান বাংলাদেশের ব্যাকলাইনের বিহাইন্ড দ্য লাইনে খেলে ম্যাচে ফেরার চেষ্টা করেছে। ১৮ মিনিটে দেকি লাজমির নেওয়া শট গোললাইন থেকে ক্লিয়ার করেন রূপনা, বক্সের বাইরে এসে সুইপিংও করতে হয়েছে একবার। ৪১ মিনিটে অবশ্য টুর্নামেন্টের সর্বোচ্চ গোলস্কোরার দেকি লাজমি একটি গোল শোধ করেন ভুটানের হয়ে। শেরিং লাদেনের ক্রস থেকে লাজমির শট আর ঠেকানো হয়নি রূপনার। আর দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ডিফেন্স-মিডফিল্ডের সমন্বয়ে কোনো বিপদের মুখেই পড়তে হয়নি ব্যাকলাইনকে।

২৭ অক্টোবর বুধবার টানা দ্বিতীয় সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে পিটার বাটলার-সাবিনা খাতুনের বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ জানা যাবে নেপাল এবং ভারতের সেমিফাইনালের ম্যাচের পর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাকার ফিশের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নেমেছে সেনাবাহিনী!

নারী সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৪

৭-১ গোলে ভুটানকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ!

আপডেট সময় ০৫:৪৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪