স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে শুরু, নতুন রুটিন

স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার (১৫ অগাস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়।

এইচএসসির স্থগিত পরীক্ষাগুলোর নতুন রুটিন

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়।

তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ২৮ জুলাই থেকে ১  অগাস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় ১১ অগাস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে।  কিন্তু পরে জানানো হয় ১১ অগাস্ট পরীক্ষা হচ্ছে না।

জানা গেছে, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় থানায় হওয়া হামলায় প্রশ্নপত্র রাখা ট্রাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য ১১ অগাস্ট থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল। এখন প্রায় এক মাস পর এই পরীক্ষা শুরু হবে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে শুরু, নতুন রুটিন

আপডেট সময় ০৫:১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪