সংবাদ শিরোনাম ::
Logo চলতি সপ্তাহে দেশজুড়ে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে Logo মৎস্য-জীববৈচিত্র্য রক্ষায় হালদা অববাহিকার মানিকছড়ি অংশে তামাক চাষ বন্ধ Logo মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা Logo আবারও ইমরান খানের অসুস্থতার গুঞ্জন, বিরোধী দল ও তারকা ক্রিকেটারদের চাপে সরকার Logo টানা পাঁচ দিনের ছুটির পর আগামীকাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান Logo রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ Logo হিন্দুস্তান টাইমস: তারেক সরকারের শপথে মোদির আসার সম্ভাবনা নেই Logo এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান Logo শীত শেষে কিভাবে গরম কাপড় গুছিয়ে রাখবেন Logo সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি

স্বাধীনতা দিবসে ব্রিটেনের রাজা চার্লসের শুভেচ্ছা, তাতে জলবায়ু অংশীদারিত্বের বার্তা

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে যুক্তরাজ্যের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।

শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের প্রেসিডেন্টকে উদ্দেশ করে রাজা তৃতীয় চার্লস বলেন, ‘আমার স্ত্রী ও আমি বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের শুভক্ষণে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে পেরে অত্যন্ত আনন্দিত।

ব্রিটিশ রাজা বলেন, ‘আমি দুই দেশের মধ্যে বিদ্যমান সুদৃঢ় সম্পর্ক ও বিশেষ বন্ধুত্বের কথা গভীরভাবে স্মরণ করি এবং একে মূল্যায়ন করি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, কমনওয়েলথভুক্ত দেশ, যার অংশ হতে আমি গর্বিত। আমাদের বৈচিত্র্যের অসাধারণ শক্তি এবং অনুপ্রেরণাদায়ক তরুণ জনগোষ্ঠীর মাধ্যমে আমরা সময়ের দাবি ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে সফল হবে। কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যকার অমূল্য সংযোগ আজ আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি মূল্যবান এবং জোরালো। আমাদের অবশ্যই এই বন্ধনকে লালন করতে হবে, যাতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম এর সুফল ভোগ করতে পারে।’

তিনি আরও বলেন, ‘জলবায়ু কর্মসূচিতে আমাদের অংশীদারিত্ব দৃঢ়, যা অভিযোজন ও স্থিতিশীলতা বাড়ানোর প্রচেষ্টা ত্বরান্বিত করার অভিন্ন আকাঙ্ক্ষার মাধ্যমে পরিচালিত। আমাদের দেশ ও জনগণকে একযোগে কাজ চালিয়ে যেতে হবে, যাতে সকলের জন্য একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা যায়।

আমার স্ত্রী ও আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আগামীর দিনগুলোর জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাই।’

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

চলতি সপ্তাহে দেশজুড়ে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে

স্বাধীনতা দিবসে ব্রিটেনের রাজা চার্লসের শুভেচ্ছা, তাতে জলবায়ু অংশীদারিত্বের বার্তা

আপডেট সময় ০৬:৫৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫