হাইড্রোজেন ওয়াটার কী?
হাইড্রোজেন ওয়াটার হলো সাধারণ বিশুদ্ধ পানি যাতে অতিরিক্ত মলিকিউলার হাইড্রোজেন (H₂) মেশানো গ্যাস দ্রবীভূত করা হয়। সাধারণ পানিতে হাইড্রোজেন পরমাণু অক্সিজেনের সাথে যুক্ত অবস্থায় থাকে, কিন্তু হাইড্রোজেন ওয়াটারে আলাদাভাবে মুক্ত হাইড্রোজেন গ্যাস মেশানো হয়। যা পানিতে বুদবুদ আকারে থাকে। এটি স্বাদহীন এবং গন্ধহীন। এটা সাধারণ পানি। প্রচার করা হয় যে, এই হাইড্রোজেন শরীরের জন্য “অ্যান্টিঅক্সিডেন্ট” হিসেবে কাজ করে। সাধারণত পান করতে ক্ষতিকর নয় কিন্তু দাম তুলনামূলক বেশি। তবে সাধারণ বিশুদ্ধ পানি পান করলে শরীরের হাইড্রেশন সুবিধা একই রকম পাওয়া যায়।
হাইড্রোজেন ওয়াটার কীভাবে তৈরি হয়?
এটি কয়েকটি উপায়ে তৈরি হয়। ১. ইলেক্ট্রোলাইসিস: বিশেষ মেশিনের সাহায্যে বিদ্যুৎ ব্যবহার করে পানির অণুকে ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেন আলাদা করা হয়। পরে হাইড্রোজেন মিশিয়ে দেওয়া হয়। ২. হাইড্রোজেন ট্যাবলেট: পানিতে নির্দিষ্ট ট্যাবলেট মিশিয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন তৈরি করা হয়। ৩. ম্যাগনেসিয়াম স্টিক: পানিতে ম্যাগনেসিয়াম স্টিক রেখে দিলেও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়।
এই পানীয়ের জনপ্রিয়তা এত বেশি যে জাপানের সুপারমার্কেটে হাইড্রোজেন ওয়াটারের ভেন্ডিং মেশিন পর্যন্ত বসানো হয়েছে। হাইড্রোজেন ওয়াটার সাধারণ পানি নয়। এতে কৃত্রিমভাবে অতিরিক্ত মলিকুলার হাইড্রোজেন গ্যাস (H₂) মেশানো থাকে। ফলে এটি শুধু তৃষ্ণা মেটায় না, শরীরের ক্লান্তি কমাতে এবং এনার্জি বাড়াতেও সাহায্য করে। স্বাদেও এটি সাধারণ পানির মতোই থাকে।
উপকারিতা
হাইড্রোজেন ওয়াটারের মূল গুণ হলো এর অ্যান্টি-অক্সিডেন্ট ক্ষমতা।
অক্সিডেটিভ স্ট্রেস কমানো: আমাদের শরীরে ক্ষতিকর ‘ফ্রি র্যাডিক্যালস’ কোষের ক্ষতি করে এবং বার্ধক্য ত্বরান্বিত করে। হাইড্রোজেন ওয়াটার এই ফ্রি র্যাডিক্যালগুলোকে নিষ্ক্রিয় করে কোষকে রক্ষা করে।
প্রদাহ বা ইনফ্লামেশন হ্রাস: এটি শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ কমাতে সাহায্য করে, যা হৃদরোগ বা বাতব্যথার মতো সমস্যা প্রতিরোধে সহায়ক হতে পারে।
অ্যাথলেটিক পারফরম্যান্স বৃদ্ধি: ব্যায়াম বা ভারী কাজের সময় পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে ক্লান্তি তৈরি হয়। হাইড্রোজেন ওয়াটার এই ক্লান্তি কমাতে এবং পেশির শক্তি দ্রুত ফিরিয়ে আনতে সাহায্য করে।
মেটাবলিক স্বাস্থ্যের উন্নতি: কিছু গবেষণায় দেখা গেছে এটি রক্তে শর্করার মাত্রা (Diabetes) এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
মস্তিষ্কের সুরক্ষা: এটি মস্তিষ্কের কোষগুলোকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করতে পারে।
কতটুকু পান করা উচিত?
হাইড্রোজেন গ্যাস পানি থেকে দ্রুত উড়ে যায়। তাই তৈরির কিছুক্ষণ পরই এটি পান করা উচিত। বিশেষজ্ঞদের মতে, দিনে ২-৩ গ্লাস (প্রায় ৫০০-৭৫০ মিলি) হাইড্রোজেন ওয়াটার পান করলেই যথেষ্ট। এগুলোর দাম শুরু হয় ৪ হাজার টাকা থেকে। ৩০ হাজার টাকাতেও পাওয়া যায় এই বিশেষ পানির বোতল। তবে স্বাস্থ্য ভালো রাখতে চাইলে নিয়মিত চারটি বিষয় ফলো করতে হবে। বিশুদ্ধ পানি, সুষম খাবার, নিয়মিত হাঁটা/ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম এই চারটা সবচেয়ে কার্যকর “হাইড্রোজে
প্রকৃতিবার্তা ডেস্ক 






















