সংবাদ শিরোনাম ::
Logo খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত! Logo চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ Logo আগামী ৫ দিন দেশের কয়েক জায়গায় বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে Logo ভারতের তৃতীয় নাকি নিউজিল্যান্ডের প্রথম? আজ কার হাতে উঠবে শিরোপা? Logo নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আলোচিত-সমালোচিত বালেন্দ্র শাহ      Logo ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী Logo ইরান কতদিন পর্যন্ত তীব্র হামলা চালিয়ে যেতে পারবে জানালো আইআরজিসি Logo যুদ্ধের পর প্রথমবারের মতো কাতার থেকে ছাড়ছে এলএনজির জাহাজ, গন্তব্য বাংলাদেশ! Logo আন্তর্জাতিক নারী দিবস আজ Logo স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

হামাসের নতুন নেতাকেও হত্যা করলো ইসরায়েল, সুড়ঙ্গ থেকে মোহাম্মদ সিনওয়ারের মরদেহ উদ্ধার

হামাসের সামরিক প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করেছিল ইসরায়েল, এরপর ফিলিস্তিনের এই সশস্ত্র গোষ্ঠীর হাল ধরেছিল ইয়াহিয়ার ছোট ভাই মোহাম্মদ সিনওয়ার। এবার তাকেও হত্যা করলো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের একটি সুড়ঙ্গ থেকে হামাসের সামরিক শাখার ডি-ফ্যাক্টো কমান্ডার মোহাম্মদ সিনওয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কেএএন বলেছে, মোহাম্মদ সিনওয়ার এবং তার দশ সহযোগীর মৃতদেহ খান ইউনিসে একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গে পাওয়া গেছে। তবে সিনওয়ারের মৃত্যুর দাবির বিষয়ে হামাসের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

কয়েকদিন আগে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালের কাছে ইসরায়েলি বিমান হামলায় সিনওয়ার এবং বেশ কয়েকজন হামাস কমান্ডার নিহত হয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বৈঠকে জানান, তাদের বিশ্বাস মোহাম্মদ সিনওয়ার গত সপ্তাহে নিহত হয়েছেন।

 ২০২৪ সালের অক্টোবরে নিহত ইয়াহিয়া সিনওয়ার

সর্বশেষ নিহত এই শীর্ষ কমান্ডারের বড় ভাই ও গাজার হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে ২০২৪ সালের ১৬ অক্টোবর দক্ষিণ গাজায় হত্যা করেছিল ইসরায়েলি সেনাবাহিনী। তার মৃত্যুর পর মোহাম্মদ সিনওয়ার হামাসের শীর্ষস্থানে চলে আসেন। তিনি হামাসের সামরিক শাখা ছাড়াও গাজার প্রধানের দায়িত্ব পালন করছিলেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত!

হামাসের নতুন নেতাকেও হত্যা করলো ইসরায়েল, সুড়ঙ্গ থেকে মোহাম্মদ সিনওয়ারের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫