সংবাদ শিরোনাম ::
Logo সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় উড়িয়ে দিল ভারত Logo ইবোলা ভাইরাসে জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার Logo হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু Logo থাইল্যান্ডে সবচেয়ে বড় ডাইনোসর নাগাটাইটানের খোঁজ Logo বৃষ্টি-লঘুচাপ, আগামী কয়েকদিন যেমন থাকতে পারে আবহাওয়া Logo শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন Logo এবারের কোরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’ Logo সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের জানাজায় অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনের বিপদ বাড়ছেই: ভৈরব-রূপসার তলদেশে মাইক্রোপ্লাস্টিক-ভারী ধাতু   Logo রোববার রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

হারিয়ে গেলেন আফরান নিশো!

হারিয়ে গেলেন আফরান নিশো!

ছোটপর্দার শীর্ষ তারকাদের মধ্যে একজন ছিলেন আফরান নিশো। দীর্ঘ বছর সেখানে কাজের পর গেল বছর রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে তার বড়পর্দায় অভিষেক হয়েছিল। অভিষেকে সুপারহিট দিয়েছিলেন নিশো। দর্শকরা ভেবেছিলেন, নিয়মিত তাকে বড়পর্দায় পাওয়া যাবে। কিন্তু লাপাত্তা নিশো!

সেই নিখোঁজ খবরে কিছুটা আশা জাগিয়েছিল, এসভিএফ, আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের জোড়া সিনেমার ঘোষণা। বলা হয়েছিল, তারা নিশোকে নিয়ে ২টি সিনেমা বানাবেন। জানা গিয়েছিল, নিশোর এই দুই সিনেমার একটির নাম ‘অসিয়ত’।

যেটি পরিচালনা রায়হান রাফির করার কথা। নায়িকা হিসেবে থাকবেন তমা মির্জা। সিনেমাটি নিয়ে চুক্তিও শেষ। কেবল অপেক্ষায় ছিল শুটিং ফ্লোরে যাওয়ার। পরিকল্পনা অনুযায়ী গেল সেপ্টেম্বর মাস থেকে শুটিং শুরুর কথা ছিল সিনেমাটির; কিন্তু তা হয়নি।

সেই থেকে ফের হারিয়ে যান আফরান নিশো; বিজ্ঞাপন ছাড়া কোথাও নেই এই অভিনেতা। নতুন খবর, আফরান নিশোর সঙ্গে ‘অসিয়ত’ সিনেমা করছেন না রায়হান রাফী। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বাজেট জটিলতায় সিনেমাটি আপাতত হচ্ছে না।

‘অসিয়ত’ প্রসঙ্গে প্রযোজক শাহরিয়ার শাকিলের সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি। নিশোর সঙ্গে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি কোনো মন্তব্য।ত

তাই আগামীতে ‘অসিয়ত’ আর হবে কিনা সেটাও সিদ্ধান্ত নিতে পারছে না প্রযোজনা সংস্থা। পরিকল্পনায় ছিল ২০২৫ সালের ঈদুল ফিতর সামনে রেখে ‘অসিয়ত’ সিনেমাটি নির্মাণের। কিন্তু সে পরিকল্পনায় গুড়েবালি।

ঈদুল ফিতরে রাফীর ‘লায়ন’ সিনেমা মুক্তি পাবে। যেখানে কলকাতার সুপারস্টার জিৎ ও ঢাকার নায়ক শরিফুল রাজকে দেখা যাবে একসঙ্গে।

তবে এখনও এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যানারে ভিকি জাহেদ কিংবা আবরার আতাহারের সঙ্গে আফরান নিশোর সিনেমাটি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কবে হবে সেই নিশ্চয়তা পাওয়া যায়নি। আলফা আই থেকে আগামী ঈদুল ফিতরে একটি ছবি আসার কথা আছে, সেটিতে নিশো থাকবেন কিনা নিশ্চিত নয়। তবে সিনেদর্শকের বিরাট একটা শ্রেণি অপেক্ষায় আছেন নিশোর জন্য, এটা প্রায়শই আঁচ পাওয়া যায় চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপ ও পেজে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় উড়িয়ে দিল ভারত

হারিয়ে গেলেন আফরান নিশো!

আপডেট সময় ০৫:০৮:০২ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪