সংবাদ শিরোনাম ::
Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা Logo আজ থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা Logo ১৬ এপ্রিলের আবহাওয়া স্বস্তিদায়ক হতে পারে, তবে এরপর আবার গরম Logo মিরসরাইয়ে হরিণ জবাই! জড়িতদের ধরতে বন বিভাগের অভিযান Logo জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আটক ৫৪

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (৪ মে) রাতভর অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তাদের আটক করে।

সোমবার বেলা ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ, উত্তর) মো. রবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনার বিষয়ে আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই করা হচ্ছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিশেষ অভিযান অব্যাহত আছে।

আটকদের মধ্যে প্রায় সবাই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

জানা যায়, হাসনাত আবদুল্লাহর ওপর হামলার পর ররিববার (৪ মে) রাত থেকে থানা পুলিশ ও ডিবি পুলিশ গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালায়।

এর আগে রবিবার রাত সাড়ে ৯টার দিকে দু’জনকে আটক করে পুলিশ। আটকরা হলেন গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন ও কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমদ দিপু।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাছে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। গাড়ির চালকের ভাষ্য মতে, পেছন থেকে মোটরসাইকেলে দুর্বৃত্ত এসে গাড়িতে হামলা করে। হামলায় গাড়ির গ্লাস ভেঙে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর এলাকায় এলাকায় ব্যাপক অভিযান শুরু হয়। অভিযান চালিয়ে সোমবার সকাল পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।

পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আটক ৫৪

আপডেট সময় ১২:২৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫