সংবাদ শিরোনাম ::
Logo সাকার ফিশের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নেমেছে সেনাবাহিনী! Logo হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু Logo চলতি মাসে ২-৩ টি তীব্র কালবৈশাখী হতে পারে, রয়েছে ঘূর্ণিঝড়ের শঙ্কা Logo পদ্মা ব্যারেজ: ইলিশের ভাল-মন্দ Logo ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন Logo ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু Logo পরিবেশ দূষণকারীদের ‘মানুষরূপী চতুষ্পদ প্রাণী’ বললেন গাজীপুরের ডিসি   Logo লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা Logo শতবর্ষে প্রকৃতির কণ্ঠস্বর: স্যার ডেভিড অ্যাটেনবরো, জীববৈচিত্র্য ও জলবায়ুর এক অনন্য যোদ্ধা Logo মিরপুর টেস্টে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ

হিটলারের ‘প্রশংসা’ করায় অস্ট্রেলিয়ায় মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল

ইসলামিক বক্তা হিসেবে পরিচিতি পাওয়া মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি জার্মানির স্বৈরশাসক এডলফ হিটলারের প্রশংসা করেছেন এবং হিটলারকে ইহুদিদের জন্য ‘ঈশ্বরীয় শাস্তি’ হিসেবে মন্তব্য করেছেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বুধবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে ডেইলি মেইল জানায়, আজহারীর অস্ট্রেলিয়ার ভিসা মঙ্গলবার বাতিল করা হয়েছে। বর্তমানে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

আজহারী ‘লিগ্যাসি অব ফেইথ’ শিরোনামের একটি ধারাবাহিক বক্তৃতা অনুষ্ঠানে অংশ নিতে তিনি অস্ট্রেলিয়া সফরে যান। ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় বক্তব্য দেওয়ার কথা ছিল।

ডেইলি মেইলের প্রতিবেদনে আরও বলা হয়, এই ঘটনার আগেও যুক্তরাজ্যে মিজানুর রহমান আজহারীর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশে তাঁকে প্রকাশ্যে ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়া থেকে বিরত রাখা হয়।

অস্ট্রেলিয়ার লিবারেল দলের সিনেটর জনাথন ডুনিয়াম জানান, বিভিন্ন কমিউনিটি সংগঠন মিজানুর রহমানের অস্ট্রেলিয়ায় আগমনের বিষয়ে সংসদ সদস্যদের সতর্ক করেছিল। বিশেষ করে ‘অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক এন্ড রিলিজিয়াস মিনোরিটিজ ইন বাংলাদেশ’ এ বিষয়ে উদ্বেগ জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে তাঁর বিরুদ্ধে ইহুদিদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগ রয়েছে। তিনি ইহুদিদের ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’ আখ্যা দেন এবং তাদের ‘বিষাক্ত দাগ’ বলেও উল্লেখ করেন।

সিনেটর ডুনিয়াম বলেন, আজহারীর বিরুদ্ধে অভিযোগগুলো দীর্ঘদিনের এবং এতে শুধু একটি ধর্মীয় গোষ্ঠী নয়, বিভিন্ন সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের ধারাবাহিকতা দেখা যায়। যুক্তরাজ্যে ২০২১ সালে তার প্রবেশাধিকার বাতিলের ঘটনাও তিনি উল্লেখ করেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সাকার ফিশের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নেমেছে সেনাবাহিনী!

হিটলারের ‘প্রশংসা’ করায় অস্ট্রেলিয়ায় মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল

আপডেট সময় ০২:১০:২৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬