দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের দশ জেলায় শৈতপ্রবাহ বইছে, যা ১০ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক।
মঙ্গলবার তিনি বলেন, “১১ জানুয়ারি থেকে তাপমাত্রা কিছুটা বেড়ে শীতের দাপট কিছুটা কমবে।”
রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙ্গামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, কয়েকদিন তা অব্যাহত থাকতে পারে।
তবে শৈতপ্রবাহ আর বিস্তৃত হওয়ায় সম্ভাবনা নেই বলে জানিয়ে ওমর ফারুক বলেন, “১০ জানুয়ারি পর্যন্ত এরকম থাকতে পারে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তাতে শীতের অনুভূতি কমবে।”
উল্লেখ্য, বড় এলাকা জুড়ে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে আবহাওয়াবিদরা তাকে বলেন মৃদু শৈপ্রবাহ; থার্মোমিটারের পারদ ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে তাকে মাঝারি এবং সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়।
প্রকৃতিবার্তা ডেস্ক 




















