সংবাদ শিরোনাম ::
Logo সাকার ফিশের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নেমেছে সেনাবাহিনী! Logo হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু Logo চলতি মাসে ২-৩ টি তীব্র কালবৈশাখী হতে পারে, রয়েছে ঘূর্ণিঝড়ের শঙ্কা Logo পদ্মা ব্যারেজ: ইলিশের ভাল-মন্দ Logo ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন Logo ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু Logo পরিবেশ দূষণকারীদের ‘মানুষরূপী চতুষ্পদ প্রাণী’ বললেন গাজীপুরের ডিসি   Logo লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা Logo শতবর্ষে প্রকৃতির কণ্ঠস্বর: স্যার ডেভিড অ্যাটেনবরো, জীববৈচিত্র্য ও জলবায়ুর এক অনন্য যোদ্ধা Logo মিরপুর টেস্টে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ

১২ হাজার বছর পর জেগে উঠলো ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ছাই ধেয়ে গেল ভারতের দিকে!

প্রায় ১০ থেকে ১২ হাজার বছর পর জেগে উঠে ব্যাপক বিস্ফোরণ ঘটিয়েছে ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরি। এতে বিশাল ছাইয়ের মেঘ লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন ও ওমানের দিকে ধাবিত হয়। পরে সেই ছাইয়ের মেঘ উত্তর আরব সাগরের ওপর পর্যন্ত ছড়িয়ে পড়ে।

সোমবার (২৪ নভেম্বর) একাধিক ফ্লাইট বাতিল করে ভারতীয় এয়ারলাইন্সগুলো। আগ্নেয়গিরির ছাইজনিত পরিস্থিতিতে আকাসা এয়ার, ইন্ডিগো ও কেএলএমসহ বেশ কয়েকটি বিমানসংস্থা ফ্লাইট বাতিল করেছে।

সম্ভাব্য বিঘ্ন মোকাবিলায় ভারতীয় বিমানসংস্থা ও বিমানবন্দরগুলোকে বিশেষ পরামর্শও দেওয়া হয়েছে। এরই মধ্যে ছাইয়ের মেঘ উত্তর ভারতের আকাশে প্রবেশ করেছে।

ঘন ও ব্যাপক ঘন ছাইয়ের মেঘ দিল্লি, হরিয়ানা ও লাগোয়া উত্তর প্রদেশের আকাশসীমা অতিক্রম করছে। এই ছাই থেকে দিল্লি ও আশপাশের এলাকার বায়ুগুণমান মারাত্মকভাবে খারাপ হওয়ার আশঙ্কা থাকলেও সম্ভাবনা খুবই কম বলে জানানো হয়েছে; কারণ ছাইয়ের মেঘ হাজার হাজার ফুট উঁচুতে অবস্থান করছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সাকার ফিশের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নেমেছে সেনাবাহিনী!

১২ হাজার বছর পর জেগে উঠলো ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ছাই ধেয়ে গেল ভারতের দিকে!

আপডেট সময় ০৬:২০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫