সংবাদ শিরোনাম ::
Logo পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন তাহসান খান Logo এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান Logo বাঘ-হাতি হত্যা করলে ৭ বছর জেল, ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা, অন্যান্য প্রাণী শিকারেও দ্বিগুণ শাস্তি Logo নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা Logo হাইড্রোজেন ওয়াটার যে উপকারে আসে Logo ট্রাম্পের সামরিক বৈঠক, ইরানও প্রস্তুত! দুই দেশ কি তবে শিগগিরই যুদ্ধে জড়াচ্ছে? Logo তাহসান-রোজার বিচ্ছেদ নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য Logo এবার স্পন্সরশিপ হারাচ্ছে বাংলাদেশের ক্রিকেট Logo মাত্র ২ চিকিৎসক দিয়ে দেশের সব বন্যপ্রাণীর চিকিৎসা! Logo মুহাম্মদ মনির হোসেন সম্পাদিত ‘নদীকাহন’ গ্রন্থের পাঠ উন্মোচন

১৭ দিন পর হাইকোর্টের নিয়মিত কার্যক্রম শুরু

অবকাশ, সরকারি ও সাপ্তাহিক ছুটি শেষে ১৭ দিন পর নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরেছে দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট। আজ রবিবার (৫জানুয়ারি) সকাল ৯টার কিছু পর আপিল বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হয়।

আজ থেকে হাইকোর্ট বিভাগে ৫৩টি বেঞ্চে কার্যক্রম চলবে। সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দেওয়া এসব বেঞ্চে আজ বিচারিক কার্যক্রম চলছে। অবকাশকালীন সময়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এবং হাইকোর্ট বিভাগে বেশকয়েকটি বেঞ্চে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদির শুনানি ও নিষ্পত্তি হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) নিয়মিত বিচারিক কার্যক্রম শুরুর কথা থাকলেও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফের প্রতি শ্রদ্ধা নিবেদনে ওইদিন বিচারিক কার্যক্রম বন্ধ রাখা হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর বেলা ৩টা ১০ মিনিটে ৮৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মৃত্যুবরণ করেন।

জনপ্রিয় সংবাদ

পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন তাহসান খান

১৭ দিন পর হাইকোর্টের নিয়মিত কার্যক্রম শুরু

আপডেট সময় ১২:২১:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫