সংবাদ শিরোনাম ::
Logo ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ Logo ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের Logo ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল Logo সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জাতিসংঘের ঐতিহাসিক চুক্তি কার্যকর, স্বাগত জানালো চীন Logo মাঘে শীত কেন কম লাগছে? যা বলছে আবহাওয়া অধিদপ্তর Logo বদ্বীপে নতুন বিপদ: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়েও দ্রুত নামছে মাটির স্তর Logo বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে রাজি হতে হবে! Logo নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু: মানতে হবে ইসির আচরণবিধি Logo প্রকৃতি ও জীবনের ৪০০ তম পর্ব ‘চর ও জীবন’ Logo ভারতে যদি বাংলাদেশ না খেলে তাহলে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

৩য় টি-টুয়েন্টিতে শ্রীলঙ্কাকে ধ্বংস করে সিরিজ জয় করল বাংলাদেশ

তানজিদ তামিমের ৭৩ রানের দুর্দান্ত ইনিংসের কারনে ৩য় টি-টুয়েন্টিতে শ্রীলঙ্কাকে ধ্বংস করে প্রেমাদাসার মাঠে সিরিজ জয় করল বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্স করে ৩য় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে লিটন-তানজিদরা। ম্যাচের শুরু থেকেই টাইগাররা লঙ্কানদের চেপে ধরেছিল।

১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। ইনিংসের প্রথম বলেই শূন্য রানে ফিরেন পারভেজ ইমন। কিন্তু এই আঘাত কোনো প্রভাব ফেলতে পারেনি দলীয় পরিকল্পনায়। দুইয়ে নামা তানজিদ হাসান তামিম ও অধিনায়ক লিটন দাস মিলে গড়েন ৭৪ রানের দুর্দান্ত জুটি।

তানজিদ হাসান খেলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস। তিনি ৪৭ বলে ৭৩ রান করেন, যেখানে ছিল ৬টি বিশাল ছক্কা। ধীরে শুরু করলেও পরে আগ্রাসী হয়ে রান তুলেন তিনি। অন্যদিকে লিটন দাস করেন ২৬ বলে ৩২ রান। পরে তাওহিদ হৃদয় ২৫ বলে ২৭ রান করে দলের জয় নিশ্চিত করেন।

সংক্ষিপ্ত স্কোর

  • শ্রীলঙ্কাঃ ১৩২/৭ (২০ ওভার), নিসাঙ্কা ৪৬ (৩৯) শানাকা ৩৫ (২৫),
  • বাংলাদেশঃ ১৩৩/২ (১৬.৩ ওভার), তামিম ৭৩(৪৭), লিটন ৩২ (২৬)

*বাংলাদেশ ৮ উইকেটে জয় লাভ করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ

৩য় টি-টুয়েন্টিতে শ্রীলঙ্কাকে ধ্বংস করে সিরিজ জয় করল বাংলাদেশ

আপডেট সময় ১০:৫৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫