সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

৩০০ বছরে সর্বোচ্চ বৃষ্টিতে থাইল্যান্ডে ভয়াবহ বন্যা, ৩৩ জনের মৃত্যু (ছবিতে)

থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ সামরিক জাহাজ ও হেলিকপ্টার মোতায়েন করেছে। মালয়েশিয়া সীমান্তঘেঁষা ব্যবসায়িক শহর হাতইয়াইতে একদিনেই ৩৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের মতে শহরটির ইতিহাসে ৩০০ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত এটি।

শহরজুড়ে তোলা ছবিতে দেখা যাচ্ছে, যানবাহন ও বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে। অনেক বাসিন্দা নিজ নিজ বাড়ির ছাদে উঠে উদ্ধারকারীদের আশায় দিন কাটাচ্ছেন।

উদ্ধার অভিযান পরিচালনা ও ত্রাণ সরবরাহে ইতোমধ্যেই সামরিক বাহিনীর সহায়তা নিয়েছে থাইল্যান্ড সরকার। সামরিক জাহাজ, নৌকা এবং হেলিকপ্টারের সাহায্যে সেনাবাহিনীর সদস্যরা আক্রান্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান পরিচালনা করছেন এবং জরুরি ত্রান পৌঁছে দিচ্ছেন।

এ ধরণের আকস্মিক বন্যার (ফ্ল্যাশ ফ্লাড) মূল কারণ হলো স্বল্পসময়ের মধ্যে প্রচুর বৃষ্টিপাত। দেশটির দক্ষিণাঞ্চলের হাত ইয়াই নামক শহরে সম্প্রতি রেকর্ড করা হয়েছে ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত- এক দিনে ৩৩৫ মিলিমিটার।

তবে শুধু থাইল্যান্ডই নয়— এই ধরণের ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাডে আক্রান্ত বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশই। ইন্দোনেশিয়ায় বন্যা এবং ভূমিধসে ৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মকর্তা জানিয়েছেন, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে প্রবল বৃষ্টিপাতের পর বন্যা ও ভূমিধসে কমপক্ষে আটজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

এছাড়াও ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় বিধ্বস্ত পরিস্থিতি বিরাজ করছে মালয়েশিয়া ও ভিয়েতনামে। এক সপ্তাহের ব্যবধানে ভিয়েতনামে বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৯১।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

৩০০ বছরে সর্বোচ্চ বৃষ্টিতে থাইল্যান্ডে ভয়াবহ বন্যা, ৩৩ জনের মৃত্যু (ছবিতে)

আপডেট সময় ০৫:০১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫