সংবাদ শিরোনাম ::
Logo ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ Logo ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের Logo ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল Logo সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জাতিসংঘের ঐতিহাসিক চুক্তি কার্যকর, স্বাগত জানালো চীন Logo মাঘে শীত কেন কম লাগছে? যা বলছে আবহাওয়া অধিদপ্তর Logo বদ্বীপে নতুন বিপদ: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়েও দ্রুত নামছে মাটির স্তর Logo বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে রাজি হতে হবে! Logo নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু: মানতে হবে ইসির আচরণবিধি Logo প্রকৃতি ও জীবনের ৪০০ তম পর্ব ‘চর ও জীবন’ Logo ভারতে যদি বাংলাদেশ না খেলে তাহলে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

৪র্থ টেস্টে ভারতকে বিধ্বস্ত করল অস্ট্রেলিয়া!

৪র্থ টেস্টে ভারতকে বিধ্বস্ত করেছে অস্ট্রেলিয়া। সফরকারী ভারতকে ১৫৫ রানে অলআউট করে ১৮৪ রানের দারুণ জয় তুলে নিল অস্ট্রেলিয়া। মেলবোর্নে এই জয়ে বোর্ডার–গাভাস্কার সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল কামিন্সের দল। সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট সিডনিতে ৩ জানুয়ারি শুরু হবে।

সোমবার (৩০ ডিসেম্বর) ৩৪০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত স্কোরবোর্ডে ৩৩ রান করতেই ৩ উইকেট হারায় সফরকারী ভারত। পরে চা–বিরতি পর্যন্তও ছিল স্বস্তিতে, তখন ভারতের ৩ উইকেটে ১১২ রান। দ্বিতীয় সেশনে যশস্বী জয়সোয়াল ও ঋষভ পান্তের ৭৯ রানের জুটি অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের চোখেমুখে হতাশাটা স্পষ্টভাবে ফুটি ওঠে। কিন্তু চা–বিরতির পর শেষ সেশনে ভারতের ড্রয়ের ভাবনা ছিনিয়ে রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচটা জিতে নিল অস্ট্রেলিয়া।

পার্ট–টাইম স্পিনার ট্রাভিস হেডকে শেষ সেশনে নিয়ে এসে চমকে দিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। শেষ সেশনে পঞ্চম ওভারে হেডের খাটো লেংথের বল মারতে গিয়ে আউট পান্ত। ১০৪ বলে তার ৩০ রানের ইনিংস শেষ হওয়ায় চতুর্থ উইকেটে ৮৮ রানের জুটিও ভাঙায় অস্ট্রেলিয়ার খুলে যায় জয়ের দুয়ার।

১২১ রানে ৪ উইকেট হারানো ভারত এরপর মাত্র ৩৪ রানে হারিয়েছে বাকি ৬ উইকেট।

পান্ত আউট হওয়ার তিন ওভার পরই মাত্র সাত বলের মধ্যে আরও ২টি উইকেট হারায় ভারত। চা বিরতির পর মাত্র ৯.২ ওভারের মধ্যে ১৮ রানে সব মিলিয়ে আরও ৩ উইকেট হারিয়ে ভারত তখন মহাবিপদে। তবু আশা টিকে ছিল জয়সোয়ালে।

২০৮ বলে ৮৪ রান করা সেই জয়সোয়ালেকে ফিরতে হয়েছে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা বাংলাদেশের শরফুদ্দৌলার সাহসী এক সিদ্ধান্তে।

১৭ বল খেলা আকাশ দীপ বোল্যান্ডের বলে শর্ট লেগে হেডকে ক্যাচ দিয়ে ফেরেন। এক ওভার পর বোল্যান্ডের বলে বুমরাও শূন্য রানে ফেরেন স্লিপে স্টিভেন স্মিথকে ক্যাচ দিয়ে।

লায়ন বোলিংয়ে আসা মাত্রই সব ফিল্ডারকে দুই পাশেই ছাতার মতো সাজিয়ে ব্যাটসম্যানদের ঘিরে ধরে অস্ট্রেলিয়া। মোহাম্মদ সিরাজ মাত্র ২ বল ফেস করে ডাক মারেন লায়নের বলে।কামিন্স, বোল্যান্ড ও হেড প্রত্যেকে ৩টি করে উইকেট পান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ

৪র্থ টেস্টে ভারতকে বিধ্বস্ত করল অস্ট্রেলিয়া!

আপডেট সময় ০৮:৫৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪