সংবাদ শিরোনাম ::
Logo যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে Logo ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা Logo পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী Logo ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাব্য তারিখ জানাল আবহাওয়া অধিদপ্তর Logo ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল Logo ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ Logo ভিন্ন সুরে যুদ্ধ বন্ধের কথা বললেন ট্রাম্প ও পেজেশকিয়ান, তবে ইসরায়েল বলছে না   Logo আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন Logo ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর Logo মোহাম্মদপুরে বিড়াল হত্যায় আসামির ৬ মাসের কারাদণ্ড

৪ অক্টোবর থেকে ইলিশ ধরা, বিক্রি, সংরক্ষণ, পরিবহনে ২২ দিনের নিষেধাজ্ঞা

নিরাপদ প্রজনন নিশ্চিতে আগামী ৪ অক্টোবর থেকে ইলিশ আহরণ, বিক্রয়, সংরক্ষণ ও পরিবহনের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে। এই নিষেধাজ্ঞা ২৫ অক্টোবর পর্যন্ত চলবে।

এই নিষেধাজ্ঞা লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। এর জন্য এক থেকে দুই বছরের কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা, অথবা উভয় দণ্ডও হতে পারে।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এই তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

উপদেষ্টা ফরিদা বলেন, মোট ২২ দিন ৩৭ জেলার ১৬৫ উপজেলার ৬ লাখ ২০ হাজার ১৪০ জেলের পরিবারকে চাল দেওয়া হবে। পরিবার প্রতি ২৫ কেজি চাল দেওয়া হবে।

নিষেধাজ্ঞার এই সময়ে ইলিশ ধরা, পরিবহন, বিক্রি, সংরক্ষণ ও বিনিময় নিষিদ্ধ থাকবে এবং বিশেষ সংরক্ষণ অভিযান চলমান থাকবে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে

৪ অক্টোবর থেকে ইলিশ ধরা, বিক্রি, সংরক্ষণ, পরিবহনে ২২ দিনের নিষেধাজ্ঞা

আপডেট সময় ০১:২৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫