সংবাদ শিরোনাম ::
Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা Logo আজ থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা Logo ১৬ এপ্রিলের আবহাওয়া স্বস্তিদায়ক হতে পারে, তবে এরপর আবার গরম Logo মিরসরাইয়ে হরিণ জবাই! জড়িতদের ধরতে বন বিভাগের অভিযান Logo জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন

রাজধানীতে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির অভিযোগ

রাজধানী ঢাকার মালিবাগ এলাকার ফরচুন শপিং মলের একটি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে ওই শপিং মলের শম্পা জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে।

ঘটনা জানাজানির পর বৃহস্পতিবার সকালে পুলিশ এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রমাণ সংগ্রহ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৩টার দিকে মৌচাকের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে বিপুল পরিমাণ স্বর্ণ চুরি করে।

শম্পা জুয়েলারির মালিকের দাবি, তার দোকানে ৪০০ ভরির মতো স্বর্ণের জুয়েলারি সাজানো ছিল। এছাড়াও ১০০ ভরির মতো বন্ধকী স্বর্ণ ছিল। সেই সঙ্গে ৪০ হাজার টাকার মতো নগদ টাকা ছিল। চোর চক্র সবকিছু লুটে নিয়ে গেছে।

জুয়েলারির মালিক আরও বলেন, ‘রোজের মতো রাত ৯টায় দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে মার্কেটের দারোয়ান খবর দিলে গিয়ে দেখি সবই চুরি হয়ে গেছে।’

পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া

রাজধানীতে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির অভিযোগ

আপডেট সময় ০২:৪৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫