সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন

নিজের বিজয় ঘোষণা করে ট্রাম্প যা বললেন

নিজের বিজয় ঘোষণা করে ট্রাম্প যা বললেন

অসাধারণ প্রত্যাবর্তনের নজির গড়ে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট হতে এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার বাকী। কিন্তু আইনি লড়াই, হত্যাচেষ্টা থেকে বেঁচে আসা দৃপ্ত ডোনাল্ড ট্রাম্প নিজেই বিজয় মঞ্চে ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের ভোটারদের রায় গেছে তার পক্ষে। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে ফ্লোরিডায় নিজের প্রচার শিবিরের সদর দপ্তরে উত্তেজনায় পূর্ণ জনতার সামনে ট্রাম্প বলেন, ‘আমেরিকা আমাদের একটি নজিরবিহীন এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।’

জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, একদিন তারা (দেশের মানুষ) এই দিনের দিকে ফিরে তাকাবে এবং এই দিনটিকে “নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি দিন” হিসেবে বিবেচনা করবে বলে তিনি আশা করেন।

এ সময় স্ত্রী ও পরিবারের প্রশংসা করেন ট্রাম্প। স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানিয়ে তাকে ফার্স্ট লেডি হিসেবে পরিচয় করিয়ে দেন। বলেন, সে দুর্দান্ত কাজ করেছে। মানুষকে সাহায্য করার জন্য খুব কঠোর পরিশ্রম করেছে।

সমর্থকদের উল্লাসের মধ্যে ট্রাম্প বিজয় মঞ্চে ওঠার পরই এমন এক ব্যক্তিত্বকে নিয়ে কথা বলেছেন, যিনি তার নির্বাচনি প্রচারে বড় ধরনের ভূমিকা রেখেছিলেন। তিনি হচ্ছেন, ইলন মাস্ক।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর মালিক এবং বিশ্বের শীর্ষ ধনী মাস্ককে রিপাবলিকান পার্টির ‘নতুন তারকা’ বলেই অভিহিত করেছেন ট্রাম্প। বলেছেন, মাস্ক একজন ‘চমৎকার’ মানুষ।

সমর্থকদের উল্লাস, করতালির মধ্যে বক্তব্যে ট্রাম্প অল্প কথায় গত জুলাইয়ে তার ওপর হামলার প্রসঙ্গ টেনেছেন, যখন প্রচার সমাবেশে আততায়ীর গুলি থেকে তিনি প্রাণে বেঁচে যান। তার কান ছুয়ে বেরিয়ে যায় গুলি।

সেদিন তার হত্যাপ্রচেষ্টা থেকে ‘বেঁচে যাওয়ার একটি কারণ ছিল’- নির্বাচনে জয় দাবির পর এ কথা জনসম্মুখে আবারও বলেছেন ট্রাম্প; যে কথা নির্বাচনি প্রচারের পুরো সময় জুড়েই তিনি বলে এসেছেন।

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঞ্চে উপস্থিত হন তার রানিং মেট সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভানকা ট্রাম্প, ছেলে ব্যারন ট্রাম্প  এবং ট্রাম্পের প্রচারণা দলের সদস্যরা। ভাষণে ট্রাম্প বলেন, তিনি একটি “অসাধারণ বিজয়” পেয়েছেন।

ট্রাম্প আরও বলেন, এটি হবে আমেরিকার “স্বর্ণযুগ”। এটি আমেরিকার মানুষের জন্য একটি অসাধারণ বিজয়, যা আমাদের আবার আমেরিকাকে মহান করতে সাহায্য করবে।

আপলোডকারীর তথ্য

Shuvo

ঢাকায় গরমের তেজ বাড়ছে, বৃষ্টির দেখা নেই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন

নিজের বিজয় ঘোষণা করে ট্রাম্প যা বললেন

আপডেট সময় ০৩:৩৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪