সংবাদ শিরোনাম ::
Logo হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮ Logo কাজী নজরুলের অনন্য প্রকৃতিপ্রেম Logo ছাতিমকে কেন ‘শয়তানের গাছ’ বলে? Logo শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল Logo পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে শক্তিশালী গাড়িবোমা হামলা, নিহত ২৪ Logo বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর নির্দেশ: ঢাকায় ১২ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে কোরবানির বর্জ্য Logo ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে টানা ৭ দিনের ছুটি শুরু Logo ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত Logo আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে শক্তিশালী গাড়িবোমা হামলা, নিহত ২৪

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি ট্রেনে বিস্ফোরক বোঝাই গাড়ির ধাক্কায় ২৪ জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। ভয়াবহ এই বিস্ফোরণে ট্রেনের দুটি বগি উল্টে যায় এবং সেগুলোতে আগুন ধরে যায়।

রোববার (২৪ মে) সকালে বেলুচিস্তানের কুয়েটায় সামরিক কর্মীদের বহনকারী একটি ট্রেনকে লক্ষ্য করে এই আত্মঘাতী হামলা চালানো হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিশ্চিত করেছে।

নিহতদের মধ্যে অনেক সেনা সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা ছিলেন, যারা মূলত পেশোয়ার যাচ্ছিলেন। সংবাদ সংস্থা এএফপির তথ্যমতে, তারা মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া ঈদের ছুটি উদযাপন করতে যাচ্ছিলেন।

বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত ও উল্টে গিয়ে অগ্নিদগ্ধ হয়। রেললাইন থেকে প্রায় ২৫ থেকে ৩০ মিটার দূরে পার্ক করা অনেক গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। পাশাপাশি একটি বহুতল ভবনেরও ব্যাপক কাঠামোগত ক্ষতি হয়েছে।

বেলুচিস্তানের স্বাধীনতাকামী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে।

বিএলএ তাদের এক বিবৃতিতে জানায়: “রোববার সকালে, বেলুচ লিবারেশন আর্মির ফিদায়ী (আত্মত্যাগী) ইউনিট মজিদ ব্রিগেড একটি অত্যন্ত সুসংগঠিত ফিদায়ী হামলায় কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে দখলদার বাহিনীর সদস্যদের বহনকারী একটি ট্রেনকে লক্ষ্যবস্তু বানায়। বেলুচ লিবারেশন আর্মি এই অভিযানের সম্পূর্ণ দায় স্বীকার করছে।”

বিবৃতিতে তারা আরও উল্লেখ করেছে যে, এই অভিযান সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং এর ফলে প্রতিপক্ষের সুনির্দিষ্ট বস্তুগত ও মানবিক ক্ষয়ক্ষতির বিবরণ শীঘ্রই গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

এই ঘটনাটি এমন একটি এলাকায় ঘটেছে যেখানে নিরাপত্তা বাহিনী সাধারণত সব সময় মোতায়েন থাকে।

দীর্ঘদিন ধরে চলা আন্দোলন-বিধ্বস্ত বেলুচিস্তান প্রদেশের রাজধানী হলো কোয়েটা। বছরের পর বছর ধরে বিএলএ-র মতো স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো ওই অঞ্চলে মোতায়েন থাকা নিরাপত্তা বাহিনী, সরকারি অবকাঠামো এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি)-এর সাথে যুক্ত প্রকল্পগুলোকে লক্ষ্যবস্তু করে আসছে। অন্যদিকে বেলুচিস্তানের বেসামরিক অসংখ্য মানুষকে হত্যা ও গুমের অভিযোগ রয়েছে পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮

পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে শক্তিশালী গাড়িবোমা হামলা, নিহত ২৪

আপডেট সময় ০৪:৫০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬