সংবাদ শিরোনাম ::

মাদারীপুর থেকে প্রায় বিলুপ্ত একটি গ্রে ঈগল আহত অবস্থায় উদ্ধার

মাদারীপুরের ডাসার উপজেলা থেকে বিলুপ্ত প্রায় একটি গ্রে ফিশ ঈগল পাখি আহত অবস্থায় উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা। পরে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তত্বাবধায়নে চিকিৎসা কার্যক্রম চলছে পাখিটির।
শনিবার সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পাথুরিয়ারপাড় এলাকার স্থানীয়দের দেওয়া খবর পেয়ে বন বিভাগের একটি দল পাখিটিকে উদ্ধার করেন ব‌লে রোববার বিকেলে জানিয়েছেন মাদারীপুরের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম।

মাদারীপুর ভারপ্রাপ্ত বন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, গতকাল (১৯ সেপ্টেম্ব) শনিবার সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পাথুরিয়ারপাড় এলাকার স্থানীয়রা একটি পরিত্যক্ত জঙ্গলে আহত অবস্থায় গ্রে ফিশ ঈগল পাখিটিকে দেখতে পেয়ে বন বিভাগে খবর দেয়। পরে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে পাখিটিকে উদ্ধার করে নিয়ে আসেন। এসময় পাখির ডান পাশের ডানাটিতে ক্ষত দেখতে পাওয়া যায়। এবং উড়তে পারে না। পরে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে নিয়ে গিয়ে ক্ষত স্থানে ঔষধ দেওয়া হয়। এবং এন্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়েছে। পরে বন অফিসের একটি খাঁচায় পাখিটিকে আটকে রেখে মাছ ও মাংস খাবার হিসেবে খেতে দেওয়া হচ্ছে।

মাদারীপুরের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম বলেন, শনিবার খবর পেয়েই আমরা গ্রে ফিশ ঈগলটি উদ্ধার করি। ইয়ক প্রজাতির এই পাখিটি মাদারীপুরসহ এই অঞ্চলে খুব একটা দেখতে পাওয়া যায় না। এই পাখিটি বিরল। পাখিটি জেলা প্রাণী সম্পদ কার্যালয় ও বন বিভাগরে তত্ত্বাবধায়নে চিকিৎসা কার্যক্রম চলছে। পাখিটির চিকিৎসা শেষে যদি উড়তে পারে, তাহলে পাখিটিকে মাদারীপুরের কোন উন্মক্ত স্থানে অবমুক্ত করা হবে। আর যদি সুস্থ না হয় তাহলে খুলনা বন বিভাগের প্রাণী সংরক্ষণ কার্যালয়ে পাঠানো হবে।

আপলোডকারীর তথ্য

Shuvo

মাদারীপুর থেকে প্রায় বিলুপ্ত একটি গ্রে ঈগল আহত অবস্থায় উদ্ধার

মাদারীপুর থেকে প্রায় বিলুপ্ত একটি গ্রে ঈগল আহত অবস্থায় উদ্ধার

আপডেট সময় ০৮:১৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬