সংবাদ শিরোনাম ::

গোলাপী ফ্রক পরা পরীর কোলে গন্ধগোকুল, পেছনে হাঁটছে সজারু!

সবুজ ধানক্ষেতের মাঝখান দিয়ে চলে গেছে সরু আলপথ, সেই পথ ধরে কোলে একটি গন্ধগোকুল নিয়ে হেঁটে যাচ্ছে গোলাপী ফ্রক পরা ছোট্ট এক শিশু। আর তার পেছন পেছন হেঁটে আসছে একটি সজারু। রূপকথার দৃশ্যের মতো এই ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি দেখে অনেকেই ধারণা করেছিলেন, এটি বাংলাদেশের কোনো গ্রামের দৃশ্য। দেশের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিল থাকায় এমন ধারণা আরও জোরালো হয়। তবে ফ্যাক্ট চেক করে জানা গেছে, ভিডিওটি বাংলাদেশের নয়। অনুসন্ধান অনুযায়ী, ভাইরাল হওয়া ভিডিওটি শ্রীলঙ্কার। গত ১২ জুন ভিডিওটির মূল সংস্করণ প্রথম পাওয়া যায় প্রভাত সিলভা নামের এক শ্রীলঙ্কান ব্যক্তির ফেসবুক প্রোফাইলে। সেখানে সিংহলিজ ভাষায় দেওয়া ক্যাপশনে উল্লেখ করা হয়েছিল, “যে ছোট ভাই তার বোনের সঙ্গে কুবুরুতে যায়।”

বাংলাদেশের গ্রামীণ পরিবেশের সঙ্গে দৃশ্যটির অনেকটাই সাদৃশ্য থাকায় বিভ্রান্তি তৈরি হলেও প্রকৃতপক্ষে এটি শ্রীলঙ্কার একটি ভিডিও। তবে দেশের সীমানা ভিন্ন হলেও শিশুটির প্রাণীদের প্রতি মমতা ও ভালোবাসার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের মুগ্ধ করেছে।

ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে সত্যতা যাচাইয়ের পরও নেটিজেনদের মধ্যে এর জনপ্রিয়তা কমেনি। বরং শিশুর সঙ্গে গন্ধগোকুল ও সজারুর এমন হৃদয়স্পর্শী মুহূর্তকে অনেকেই প্রকৃতি ও প্রাণীর প্রতি ভালোবাসার অনন্য উদাহরণ হিসেবে দেখছেন। প্রাণীকুলের সঙ্গে মানুষের এমন মমতা-নির্ভরতার সম্পর্কইতো এই পৃথিবীতে কাম্য।

আপলোডকারীর তথ্য

Shuvo

গোলাপী ফ্রক পরা পরীর কোলে গন্ধগোকুল, পেছনে হাঁটছে সজারু!

গোলাপী ফ্রক পরা পরীর কোলে গন্ধগোকুল, পেছনে হাঁটছে সজারু!

আপডেট সময় ০৪:১০:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬