সংবাদ শিরোনাম ::
Logo জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ

মা হবার গুঞ্জন নিয়ে মিম অবশেষে মুখ খুললেন !

বাংলাদেশী সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। ক্যারিয়ারে ইতোমধ্যে বিজ্ঞাপনচিত্র ও নাটক-সিনেমা দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ভিন্নমাত্রার চরিত্রে অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন। সম্প্রতি শোনা যাচ্ছে, শিগগিরই সন্তানের মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুললেন মিম।

মিম বলেন, এমন কিছু ঘটলে আমি কেন লুকাব? আমার জীবনের কোনো কিছুই তো লুকাইনি। যা করেছি, সবকিছু জানিয়েই করেছি। তবে শিগগিরই সন্তান নেওয়ার সম্ভাবনা নেই। তেমনটা হলে অবশ্যই সবাই জানতে পারবেন। এখন কাজ নিয়েই ভাবছি, কাজ নিয়েই থাকতে চাই।

সম্প্রতি বিদ্যা সিনহা মিম যুক্ত হয়েছেন ‘আমি ইয়াসমিন বলছি’ সিনেমায়। দ্রুত সিনেমাটির কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। তবে ছবিটি সাবেক ডিবিপ্রধান হারুন আটকে দিয়েছিলেন। আটকে দেওয়ার বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন ও হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মিমের। এরপর ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয়ের জন্য ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান তিনি। তারপর থেকে একাধারে কাজ করে চলেছেন এই অভিনেত্রী। জায়গা করে নিয়েছেন ভক্তদের মনে।

অভিনয়ের পাশাপাশি লেখক হিসেবেও খ্যাতি রয়েছে মিমের। ২০১২ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় অভিনেত্রীর প্রথম গল্পের বই ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’। ২০১৩ সালের বইমেলায় প্রকাশিত হয় মিমের উপন্যাস ‘পূর্ণতা’।

আপলোডকারীর তথ্য

জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা

মা হবার গুঞ্জন নিয়ে মিম অবশেষে মুখ খুললেন !

আপডেট সময় ০২:৫৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪