সংবাদ শিরোনাম ::
Logo জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ

পিঁপড়া পাচার!  

অবৈধ শিকারি বা পোচারদের মাধ্যমে হাতি, গণ্ডার বা প্যাঙ্গোলিনের মতো বড় প্রাণীর দেহাংশ পাচার কেনিয়ায় সাধারণ ঘটনা। এই চোরাচালানকারীদের বিরুদ্ধে বহুদিন থেকেই লড়াই করছে দেশের প্রশাসন। তবে পিঁপড়াও চোরাচালান হয় এই খবর রীতিমতো চমকে দিলো। সম্প্রতি পিঁপড়া পাচার, চোরাচালানের অপরাধে দুই বেলজিয়ান তরুণ-সহ চারজনকে গ্রেপ্তার করেছে কেনিয়া কর্তৃপক্ষ। বন্যপ্রাণী ডাকাতির দায়ে মঙ্গলবার আদালতে তোলা হয় তাদেরকে।

কেনিয়া ওয়াইল্ডলাইফ সার্ভিস ঘটনাটি প্রসঙ্গে জানিয়েছে, ‘বন্যপ্রাণী চোরাচালানের ক্ষেত্রে একটা পরিবর্তন দেখা গেছে। বড় স্তন্যপায়ী প্রাণীর পরিবর্তে এখন ছোট কিন্তু পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ এমন প্রাণী পাচার হচ্ছে।’

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে জানা গেছে, দুই জন ১৯ বছর বয়সী বেলজিয়ান যুবকের কাছ থেকে গত ৫ এপ্রিল দুই হাজার ২৪৪ টি সিরিঞ্জ আর টেস্ট টিউবে তুলো দিয়ে রাখা পাঁচ হাজার পিঁপড়া উদ্ধার করা হয়েছে। জায়ান্ট আফ্রিকান হারভেস্টার অ্যান্ট নামের এই পিঁপড়া গুরুত্বপূর্ণ মেসর সেফালোটেস প্রজাতিভুক্ত।

কেনিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে এই পিঁপড়ার মূল্য প্রায় সাত হাজার ৭০০ মার্কিন ডলার! তাদের পাচার করা হচ্ছিল বিশেষভাবে তৈরি টেস্ট টিউবে, সিরিঞ্জে যার মধ্যে পিঁপড়াগুলি দুই মাস পর্যন্ত বেঁচে থাকবে অথচ বিমানবন্দরের সুরক্ষাদ্বারে আটকাবে না।

এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে কেনিয়ার বন্যপ্রাণী কর্তৃপক্ষ জানিয়েছে, “যাত্রা পথে বাঁচিয়ে রাখার জন্য পিঁপড়েগুলিকে তুলা দিয়ে রাখা হয়ছিল। এর থেকে প্রমাণিত হয় যে এটি পূর্বপরিকল্পিত চোরাচালানের অংশ।”

তারা আরো জানিয়েছে, ট্যুরিস্ট ভিসায় দেশে ঢুকে গ্রেপ্তারকৃতরা ইউরোপ এবং এশিয়ার পোষ্য বাজারে চড়া দামে এই পিঁপড়া বিক্রি করার পরিকল্পনা করেছিল। পোষ্য দুনিয়ায় এখন পোকামাকড়ের চাহিদা বাড়ছে।

অন্য দুই গ্রেপ্তারকৃতের মধ্যে একজন ভিয়েতনামের এবং আরেজকন কেনিয়ার বাসিন্দা। তাদের থেকে ৪০০টি পিঁপড়া উদ্ধার হয়েছে।

আদালতে চারজনই তাদের অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছে কেনিয়ার বন্যপ্রাণী কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃত বেলজিয়ান যুবক জানান, “আমরা এখানে বেআইনি কাজ করতে আসিনি। নিজেদের নির্বুদ্ধিতায় ঘটনাচক্রে এই কাজ করেছি।”

এই যুবকদের দাবি, তারা মজা করে পিঁপড়ে ধরেছিল। এই কাজ যে বেআইনি তা তারা জানত না । আদালত যেন তাদের প্রতি কঠোর মনোভাব না দেখায় সেই কারণে অপরাধ স্বীকার করেছে তারা।

আপলোডকারীর তথ্য

Shuvo

জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা

পিঁপড়া পাচার!  

আপডেট সময় ০২:৪৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫