সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জমকালো আয়োজনে প্রকৃতি ও জীবন ক্লাবের মহাসম্মেলন ও পুরস্কার প্রদান

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রকৃতি ও জীবন ক্লাবের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপ্তিতে মহাসম্মেলন ও পুরস্কার প্রদান অনুষ্ঠান।

আজ ৩ জানুয়ারি (শনিবার) রাজধানীর পান্থপথে পানি ভবন মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মহাসম্মেলন ও পুরস্কার প্রদান অনুষ্ঠান।

প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ প্রতিপাদ্যে ৫ জুন থেকে ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি দেশের ৬৪ জেলায় দেশীয় প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

জমকালো আয়োজনে প্রকৃতি ও জীবন ক্লাবের মহাসম্মেলন ও পুরস্কার প্রদান prokritibarta, prokriti o jibon club

এই কর্মসূচিতে সর্বোচ্চ সংখ্যক বৃক্ষরোপণের ভিত্তিতে সেরা ক্লাবগুলোর মাঝে আজকে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পুরস্কার পায় ৩৭টি ক্লাব। পুরস্কার হিসেবে প্রতিটি ক্লাবকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

বিশেষ পুরস্কার পায় ১৫টি ক্লাব। প্রতিটি ক্লাবকে সনদপত্র, ক্রেস্ট ও ৫,০০০ টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

সেরা ১০ পুরস্কার পায় ১০টি ক্লাব। এর মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করা হয়।

সর্বোচ্চ সংখ্যক বৃক্ষরোপণের ভিত্তিতে ১ম স্থান অধিকার করে ভোলা জেলা প্রকৃতি ও জীবন ক্লাব, ২য় স্থান অধিকার করে বরিশাল জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এবং ৩য় স্থান অধিকার করে নেত্রকোণা জেলা প্রকৃতি ও জীবন ক্লাব।

১ম স্থান অধিকার করায় ভোলা জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের হাতে তুলে দেয়া হয় সনদপত্র, ক্রেস্ট ও ৫০,০০০ টাকা, ২য় স্থান অধিকার করায় বরিশাল জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের হাতে তুলে দেয়া হয় সনদপত্র, ক্রেস্ট ও ৪০,০০০ টাকা এবং ৩য় স্থান অধিকার করায় নেত্রকোণা জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের হাতে তুলে দেয়া হয় সনদপত্র, ক্রেস্ট ও ৩০,০০০ টাকা।

৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারীদের বিশেষ সন্মাননাসহ প্রতিটি অংশগ্রহণকারী ক্লাবকে দেয়া হয় সনদপত্র, ক্রেস্ট ও ১০,০০০ টাকা।

পুরস্কার তুল দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবু, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল হাসান খান, অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।

বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের বহুমুখী কর্মকাণ্ডের অংশ হিসেবে ২০২২ সালের ৫ জুন গঠন করা হয় ‘প্রকৃতি ও জীবন ক্লাব’। ইতোমধ্যে দেশের ৬৪টি জেলাসহ দেশের বাইরে একাধিক স্থানে প্রকৃতি ও জীবন ক্লাবের শাখা গঠন করা হয়েছে। এই ক্লাবের মূল উদ্দেশ্য হলো দেশের সাধারণ জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা এবং তৃণমূল পর্যায়ে গণসচেতনতা বৃদ্ধি করা। সে লক্ষ্যে ২০২৩ ও ২০২৪ সালের বর্ষা মৌসুমে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শিরোনামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে সারাদেশে ২০২৩ সালে ১০ লাখ ও ২০২৪ সালে ১২ লাখের বেশি দেশীয় প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

জমকালো আয়োজনে প্রকৃতি ও জীবন ক্লাবের মহাসম্মেলন ও পুরস্কার প্রদান

আপডেট সময় ০৮:৪১:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬