নড়াইলে গরুচোর সন্দেহ তিন জনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার দিবাগত রাতে জেলার সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বগুড়ার জেলার শিবগঞ্জ উপজেলার নুরনবী ও দুলাল।
স্থানীয়রা জানিয়েছেন, রাতে চার দুর্বৃত্ত ওই গ্রামের হান্নান মোল্লা বাড়ি ঢেকে। এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে গৃহকর্তা টের পান। তার চিৎকারে গ্রামের আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের পিটুনি দেওয়া হয়। এতে তিন জন নিহত হলেও একজন পালিয়ে যান।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রায় এক বছর ধরে তুলরামপুর এলাকা থেকে একাধিক পরিবারের গরু চুরির ঘটনা ঘটেছে। মাঝেমধ্যেই গরু চুরির ঘটনা ঘটছে। গ্রামবাসী বেশকিছু দিন ধরে রাত জেগে পাহারাও দিচ্ছে। রাতে তিনজনকে গণপিটুনি দেওয়া হয়েছে।
নড়াইল সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাজেদুল ইসলাম জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ডেস্ক রিপোর্ট 










