সংবাদ শিরোনাম ::
Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংবর্ধিত মুকিত মজুমদার বাবু Logo ভোলায় ৪০ কেজি ওজনের ৯ ফুট দৈর্ঘ্যের দানবীয় গুইসাপ উদ্ধার Logo গ্রিন এনার্জি: রাজধানীর সব বাড়িতে সোলার প্যানেল বসাতে চায় সরকার Logo বসন্তের দূত কোকিল কেন গান গায়? দেশে কেমন আছে প্রকৃতির এই সুরসাধক? Logo ভয়ঙ্কর ‘হান্টাভাইরাস’ যার বহনকারী ইঁদুর   Logo মে মাসের মাঝামাঝি বৃষ্টিপাতের প্রবণতা আবার বাড়তে পারে   Logo সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক Logo মমতা বিদায় নিচ্ছেন, এখন তিস্তা চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশের পরিবেশের যেসব লাভ হতে পারে Logo বৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাশ নিবন্ধন Logo রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ শূন্যের কোটায় নামাতে চায় পুলিশ

দীর্ঘ বিরতির পর আবারও বলিউডে ফিরছেন দীপিকা পাড়ুকোন

মাতৃত্বকালীন দীর্ঘ বিরতি শেষে আবারও কাজে ফিরছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মাতৃত্বকে প্রাধান্য দেওয়ায় অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন এই সুন্দরী। তবে এবার অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় ফিরতে চলেছেন এ অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অ্যাটলি পরিচালিত ‘এএ২২এক্সএ৬’ নামের একটি ছবিতে অভিনয় করতে চলেছেন দীপিকা। এই ছবিতে তার বিপরীতে থাকবেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। টানা ১০০ দিন ধরে চলবে এই ছবির শুটিং। নভেম্বর মাস থেকে এর কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন ছাড়া আরও থাকছেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর এবং ম্রুণাল ঠাকুরের মতো জনপ্রিয় অভিনেত্রীরা। দর্শকদের জন্য কিছু চমক অপেক্ষা করছে। শুধু তাই নয়, দর্শক দীপিকাকে বেশ কিছু ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যেও দেখতে পাবেন।

কাজের সময় নিয়ে পরিচালক অ্যাটলির সঙ্গে দীপিকার কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি। কারণ, মা হওয়ার পর দীপিকা শর্ত দিয়েছিলেন তিনি আট ঘণ্টার বেশি কাজ করবেন না।পরিচালক অ্যাটলি এ বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংবর্ধিত মুকিত মজুমদার বাবু

দীর্ঘ বিরতির পর আবারও বলিউডে ফিরছেন দীপিকা পাড়ুকোন

আপডেট সময় ০৪:২৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫