সংবাদ শিরোনাম ::
Logo ভয়ঙ্কর ‘হান্টাভাইরাস’ যার বহনকারী ইঁদুর   Logo মে মাসের মাঝামাঝি বৃষ্টিপাতের প্রবণতা আবার বাড়তে পারে   Logo সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক Logo মমতা বিদায় নিচ্ছেন, এখন তিস্তা চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশের পরিবেশের যেসব লাভ হতে পারে Logo বৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাশ নিবন্ধন Logo রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ শূন্যের কোটায় নামাতে চায় পুলিশ Logo হরমুজে ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, ইরান অপারেশন সমাপ্ত বলে জানালেন রুবিও Logo বাগডাশের শরীরে পোলাওয়ের গন্ধ! কারণ কী? Logo ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার Logo এই ৩ টি মাস বাংলাদেশের আবাসিক পাখিদের বাসা বাঁধা-ডিম পাড়ার প্রিয় সময়, কারণ কী? 

মে মাসের মাঝামাঝি বৃষ্টিপাতের প্রবণতা আবার বাড়তে পারে  

দেশে ২৬ এপ্রিল থেকে ভ্যাপসা গরম কমে গেছে কয়েক দিনের টানা বৃষ্টিতে। এরপর আবার গরম বাড়ছে ধীরে ধীরে তবে তা অসহনীয় নয়। আবহাওয়া অধিদপ্তর আগামী ৫ দিনের পূর্বাভাসে জানিয়েছে, এসময় দেশজুড়ে বিছিন্নভাবে বৃষ্টি হবে এবং এই ৫ দিন শেষ অর্থাৎ মে মাসের মাঝামাঝি আবারও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

বুধবার (০৬ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক-এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (০৭ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (০৮ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার (০৯ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (১০ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গার অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুদ্ধ থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

ভয়ঙ্কর ‘হান্টাভাইরাস’ যার বহনকারী ইঁদুর  

মে মাসের মাঝামাঝি বৃষ্টিপাতের প্রবণতা আবার বাড়তে পারে  

আপডেট সময় ০৫:২১:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬