ভোলায় ৪০ কেজি ওজনের ৯ ফুট দৈর্ঘ্যের দানবীয় গুইসাপ উদ্ধার

ভোলা সদর উপজেলায় স্থানীয়রা প্রায় ৪০ কেজি ওজনের  ৯ ফুট ২ ইঞ্জি দৈর্ঘের বিরল প্রজাতির একটি গুইসাপ ধরার পর সেটিকে উদ্ধার করেছে বন বিভাগ। বিশালাকার এই গুইসাপ নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরনোয়াবাদ এলাকার বাসিন্দা আব্দুর রহমানের বাড়ি সংলগ্ন একটি মোবাইল টাওয়ারের পাশ থেকে গুইসাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দাদের হাঁস মুরগি ও ছাগলের বাচ্চা উধাও হয়ে যাচ্ছিল। চারিদিকে খুঁজেও এসবের হদিস পাওয়া যাচ্ছিল না। সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় আরেক বাসিন্দার একটি ছাগলের বাচ্ছা গুইসাপটি আক্রমণ করে খাওয়ার সময় ছাগলের মালিক বিষয়টি দেখতে পান। তিনি চিৎকার দিলে স্থানীয় লোকজন জড়ো হয়ে ধাওয়া দিয়ে সেটিকে আটক করেন। পরবর্তীতে স্থানীয়রা বন বিভাগকে খবর দিয়ে নিয়ে তাদের কাছে গুইসাপটিকে হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করে ভোলা সহকারী বন সংরক্ষক মো. মনিরুজ্জামান বলেন, এটি একটি ‘মনিটর লিজার্ড’, দেশে এরা বিপন্ন অবস্থায়। সচরাচর দেখা মেলে না। খবর পেয়ে ভোলা সদর রেঞ্জের কর্মীরা গিয়ে উদ্ধার করে আনেন। আপাতত এটি ভোলা সদর রেঞ্জ হেফাজতে রাখা হয়েছে এবং মনিটরিং করা হচ্ছে। বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে গুইসাপটিকে উপযুক্ত স্থানে অবমুক্ত করা হবে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ভোলায় ৪০ কেজি ওজনের ৯ ফুট দৈর্ঘ্যের দানবীয় গুইসাপ উদ্ধার

আপডেট সময় ০৬:৪৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬