নারী ক্রিকেটারদের সঙ্গে ডোনাল্ড লুর ‘ক্রিকেট আড্ডা’

নিগারদের সঙ্গে ডোনাল্ড লুর ‘ক্রিকেট আড্ডা’

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে ক্রিকেট খেলেছেন। বুধবার (১৫ মে) রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ক্রিকেট খেলেন তারা।
বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ডিজাইন করা জার্সিতে খেলতে দেখা যায় ডোনাল্ড লু ও পিটার হাসকে। তার প্রথমে ব্যাটিং করেন। পরে পিটার হাস বোলিংও করেছেন। বাংলাদেশের নারী ক্রিকেটাররা মূলত বোলিং ও ফিল্ডিং করেছেন।
প্রীতি ম্যাচটিতে আম্পায়ার ছিলেন সাথিরা জাকির জেসি। এ সংক্রান্ত একটি ভিডিও ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে।
মূলত আয়োজক বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রকে শুভেচ্ছা জানানোর জন্যই বিশেষ এই অনুষ্ঠান। আগামী জুনে যুক্তরাষ্ট্র যৌথ আয়োজক হিসেবে ছেলেদের বিশ্বকাপ আয়োজন করছে। এরপর আগামী অক্টোবরে বাংলাদেশে বসবে নারীদের বিশ্বকাপ আসর। দুটি আসরের সফলতা দেখতে চায় যুক্তরাষ্ট্র। তাদের শুভেচ্ছা জানাতেই এই বিশেষ সাক্ষাৎ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

নারী ক্রিকেটারদের সঙ্গে ডোনাল্ড লুর ‘ক্রিকেট আড্ডা’

আপডেট সময় ০৫:৫২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪