বিশ্বকাপে ফ্রিতে থাকছে যেসব বিশেষ আয়োজন

আগামী জুনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে ঘিরে টিকিট ও যাতায়াতের উচ্চ খরচে যখন সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়ছে, তখন দর্শকদের জন্য বড় স্বস্তির খবর দিল নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ। শহরটি ঘোষণা করেছে, বিশ্বকাপের উত্তেজনা উপভোগ করতে ফুটবল ভক্তদের জন্য পাঁচটি অঞ্চল বা বরোতে বিনামূল্যে বিভিন্ন ইভেন্ট ও ম্যাচ-ভিউয়িং আয়োজন করা হবে।

সোমবার (২৭ এপ্রিল) ঘোষিত এই উদ্যোগে নিউইয়র্ক সিটির ম্যানহাটান, কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কস এবং স্টেটেন আইল্যান্ডে বড় পর্দায় ম্যাচ দেখানোসহ নানা ধরনের উৎসবের ব্যবস্থা থাকবে।

যেসব ভেন্যুতে এসব আয়োজন হবে তার মধ্যে রয়েছে ম্যানহাটানের রকফেলার সেন্টার, কুইন্সের বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টার, ব্রুকলিন ব্রিজ পার্ক, ব্রঙ্কসের ইয়াঙ্কি স্টেডিয়াম সংলগ্ন শপিং এলাকা এবং স্টেটেন আইল্যান্ডের একটি মাইনর লিগ বেসবল স্টেডিয়াম।

এছাড়া নিউ জার্সির হ্যারিসনে অবস্থিত স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামেও একটি বিশেষ ইভেন্টের পরিকল্পনা করা হয়েছে, যেখানে প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ১০ ডলার।

অন্যদিকে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দর্শকদের যাতায়াতসহ খরচ প্রায় ১৫০ ডলার পর্যন্ত হতে পারে।

নিউইয়র্কের মেয়র এবং ফুটবলপ্রেমী জোহরান মামদানি রাজ্যের গভর্নর ক্যাথি হোকুলের সঙ্গে যৌথভাবে এই উদ্যোগের ঘোষণা দেন।

তিনি বলেন, প্রত্যেক ভক্তের উচিত নিজের সঞ্চয় ভেঙে না দিয়ে বিশ্বের সেরা টুর্নামেন্ট উপভোগ করতে পারা।

আয়োজকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও এ ধরনের বিনামূল্যে ফ্যান জোন ও ইভেন্ট আয়োজনের পরিকল্পনা চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ

বিশ্বকাপে ফ্রিতে থাকছে যেসব বিশেষ আয়োজন

আপডেট সময় ০৫:০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬