সংবাদ শিরোনাম ::

সুপারশপে পলিথিন বন্ধ যুগান্তকারী একটি উদ্যোগ: বস্ত্র ও পাট উপদেষ্টা

বস্ত্র ও পাট উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন,  সুপারশপে পলিথিনের ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত একটি যুগান্তকারী উদ্যোগ। এখন থেকে বিষয়টি নিয়মিত মনিটর করা হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর গুলশান-১ নম্বরের ইউনিমার্ট সুপারশপে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে ক্রেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের কোনো সুপারশপে ১ অক্টোবর থেকে পলিথিন ব্যাগ রাখা যাবে না। এটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ। আগামী নভেম্বর থেকে দেশে পাটের ব্যাগ ও বস্তার ব্যবহার নিশ্চিত করা হবে। পাটের ব্যবহার দেশব্যাপী বাড়াতে হবে। গোল্ডেন ফাইবার হারিয়ে গেছে। পরিবেশ রক্ষায় পলিথিন বন্ধ করা একটি যুগান্তকারী কাজ।

উপদেষ্টা আরও বলেন, পাটের সোনালী অতীত ফিরে আনতে এটি খুব জরুরি পদক্ষেপ। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। পাটের ব্যবহার বাড়ানো গেলে দেশের অর্থনীতি ও কৃষক লাভবান হবে। উপদেষ্টা বলেন, পাটের ব্যাগ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। তাই এটি ব্যবহারে উদ্যোগী হতে সবাইকে আহ্বান জানান।

সুপারশপে পলিথিন বন্ধ যুগান্তকারী একটি উদ্যোগ: বস্ত্র ও পাট উপদেষ্টা prokritibarta

জানা গেছে, রাজধানীর সুপারশপগুলো পলিথিন ব্যাগের পরিবর্তে কাগজ, পাট ও কাপড়ের ব্যাগে পণ্য দেওয়া হচ্ছে। তবে আগে বিনামূল্যে পলিথিন ব্যাগ দেওয়া হলেও এখন পাট বা কাপড়ের শপিং ব্যাগের জন্য নেওয়া হচ্ছে মূল্য।

সুপারশপ কর্তৃপক্ষ বলছেন, কেনা দামে এসব ব্যাগের মূল্য রাখা হচ্ছে। আর মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন ক্রেতারা। কেউ কেউ বলছেন, পরিবেশের স্বার্থে কিছুটা বাড়তি খরচ করতে সমস্যা নেই। আবার কেউ বলছেন, বিকল্প এসব ব্যাগের দাম বাড়তি খরচ যোগ করছে ক্রেতার ওপর। ফলে সহজলভ্য ও সস্তায় বিকল্প পণ্য সরবরাহে সরকারের সহযোগিতা প্রয়োজন।

গোলাপী ফ্রক পরা পরীর কোলে গন্ধগোকুল, পেছনে হাঁটছে সজারু!

সুপারশপে পলিথিন বন্ধ যুগান্তকারী একটি উদ্যোগ: বস্ত্র ও পাট উপদেষ্টা

আপডেট সময় ০৭:০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪