সংবাদ শিরোনাম ::

কথা রাখলেন না বাইডেন, বিদায় বেলায় ছেলের ক্ষমা ঘোষণা করলেন

মাদকাসক্ত হয়েও বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখা, কর ফাঁকির মামলায় আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। ছেলে যখন বিচারের মুখোমুখি তখন নির্বাচনের আর কয়েক মাস বাকী, তখন বাইডেন ঘোষণা করেছিলেন ছেলে দোষী সাব্যস্ত হলেও প্রেসিডেন্টের ক্ষমতাবলে হান্টারের সাজা মাফ করে দেবেন না। কিন্তু বাইডেন নির্বাচনের পরেই বিদায় বেলায় নিজের কথা রাখতে পারলেন না, ছেলেকে দেয়া আদালতের সাজা মওকুফ করে হান্টারের ক্ষমা ঘোষণা করলেন তিনি।

স্থানীয় সময় রোববার (১ ডিসেম্বর) দেওয়া এক বিবৃতিতে বিদায়ী মার্কিন এই প্রেসিডেন্ট তার ছেলের নিঃশর্ত ক্ষমা ঘোষণা করেন। বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমি আজ আমার ছেলে হান্টারের জন্য রাষ্ট্রীয় ক্ষমার অনুমোদন পত্রে স্বাক্ষর করলাম। এটি সম্পূর্ণ নিঃশর্ত ক্ষমা। হান্টারকে অন্যায়ভাবে শাস্তির মুখোমুখি করা হচ্ছিল।’

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন লিখেছে, এর ফলে আদালত হান্টার বাইডেনকে তার ওই অপরাধের জন্য শাস্তি দেবে না। সাজা ঘোষণা হলে তাকে হয়ত জেলে যেতে হত, এখন আর তা হবে না।

আগামী ১২ ডিসেম্বর অস্ত্র মামলায় এবং ১৬ ডিসেম্বর কর ফাঁকির মামলায় আদালতে হান্টার বাইডেনের সাজা ঘোষণার কথা ছিল। বিচারক এখন সেই শুনানির তারিখ বাতিল করে দেবেন।

মাদক, অস্ত্র এবং টাকার বিনিময়ে নারীসঙ্গ, অর্থবিত্তে বেড়ে ওঠা হান্টার বাইডেনের নিয়ন্ত্রণহীন জীবনে ছিল সবই মাত্রাহীন

যুক্তরাষ্ট্রে শাস্তি মওকুফের সর্বোচ্চ ক্ষমতা থাকে প্রেসিডেন্টের হাতে। তিনি চাইলে যে কারো দণ্ড মওকুফ করে দিতে পারেন। এক মাস ২০ দিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া ডনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে পারবেন না।

ছেলেকে ক্ষমা করে জো বাইডেন তার একটি প্রতিশ্রুতি ভঙ্গ করলেন। গত প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে বাদ পড়ার আগে ও পরে তিনি বারবার বলেছেন, হান্টারকে নির্বাহী আদেশে ক্ষমা করার পথে তিনি হাঁটবেন না।

কিন্তু বাইডেন শেষ পর্যন্ত যে ক্ষমার ঘোষণায় সই করেছেন, সেখানে কেবল ওই দুই মামলা থেকেই নয়, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সময়ে সম্ভাব্য যে কোনো ফেডারেল অপরাধের শাস্তি থেকে হান্টার বাইডেনকে রেহাই দেওয়া হয়েছে।

অর্থাৎ, ওই সময়টায় ইউক্রেনীয় গ্যাস কোম্পানি বুরিসমারের পর্ষদে বাইডেনপেুত্রের দায়িত্বপালন এবং চীনসহ অন্যান্য বিদেশি কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার জন্য তার বিরুদ্ধে কোনো তদন্ত আর করা যাবে না।

বিতর্কিত বিদেশি ব্যবসায়িক লেনদেনের জন্য তদন্তের মুখে ছিলেন হান্টার বাইডেন। আর ট্রাম্প বারবার বলে আসছিলেন, ওইসব কর্মকাণ্ডের জন্য তাকে বিচারের মুখোমুখি করা উচিত।

ক্ষমার ঘোষণায় জো বাইডেন বলেছেন, তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন কারণ, তার ছেলে হওয়ার কারণেই হান্টারকে বিচারের মুখোমুখি করা হয়েছিল এবং তিনি ‘ন্যায়বিচার পাননি’। একই ধরনের অভিযোগে অন্যদের সঙ্গে যে আচরণ করা হয়, হান্টারের ক্ষেত্রে বিষয়গুলো ঘটেছে ‘অন্যভাবে’।

বিদায়ী প্রেসিডেন্টের ভাষ্য, তার রাজনৈতিক প্রতিপক্ষ কংগ্রেসে তার ছেলের বিরুদ্ধে ওই অভিযোগ এগিয়ে নিয়েছে কেবল তাকে ‘আক্রমণ’ করার জন্য এবং তার নির্বাচনে অংশগ্রহণ ঠেকানোর জন্য।

বিবিসি লিখেছে, বাইডেনের এই সিদ্ধান্ত ডেমোক্রেটিক শিবিরে বিভক্তি তৈরি করেছে। দলের নেতাদের কেউ কেউ প্রেসিডেন্টের সঙ্গে একমত, তাদের মতে হান্টার বাইডেনের বিচার ছিল ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অন্যায্য’। আবার কেউ কেউ বলছেন, প্রেসিডেন্ট নিজের ছেলেকে ক্ষমা করে একটি বাজে নজির গড়লেন।

কলোরাডোর গভর্নর জ্যারেড পলিস এক্স-এ লিখেছেন, “একজন বাবা হিসাবে আমি বুঝতে পারি, ছেলেকে ক্ষমা করে দিয়ে বাইডেন তাকে সাহায্য করতে চেয়েছেন, আর সেটা সহজাত। কিন্তু তিনি তার পরিবারকে দেশের চেয়ে এগিয়ে রেখেছেন, সে কারণে আমি হতাশ। এটা এমন একটি বাজে দৃষ্টান্ত হয়ে থাকল, পরবর্তী প্রেসিডেন্টরা যার অপব্যবহার করার সুযোগ পাবেন এবং দুঃখজনকভাবে তার (বাইডেনের) সুনাম নষ্ট করবে।”

আপলোডকারীর তথ্য

Shuvo

সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রায় নতুন রেকর্ড! জলবায়ু ঝুঁকির নতুন অধ্যায়

কথা রাখলেন না বাইডেন, বিদায় বেলায় ছেলের ক্ষমা ঘোষণা করলেন

আপডেট সময় ১২:২২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪