সংবাদ শিরোনাম ::
Logo হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮ Logo কাজী নজরুলের অনন্য প্রকৃতিপ্রেম Logo ছাতিমকে কেন ‘শয়তানের গাছ’ বলে? Logo শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল Logo পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে শক্তিশালী গাড়িবোমা হামলা, নিহত ২৪ Logo বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর নির্দেশ: ঢাকায় ১২ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে কোরবানির বর্জ্য Logo ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে টানা ৭ দিনের ছুটি শুরু Logo ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত Logo আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বললেন ট্রাম্প, দিলেন হুঁশিয়ারি

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘স্বৈরাশাসক’ আখ্যা দিয়েছেন। ইউক্রেন ধ্বংস হওয়া এবং অকারণে দেশটির নাগরিকদের মৃত্যুর জন্য জেলেনস্কি দায়ী বলেও মন্তব্য করেছেন তিনি।

স্থানীয় সময় বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব বলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা জেলেনস্কি একজন স্বৈরশাসক। তাঁর দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত না হলে তাঁর দেশের কিছু বাকি থাকবে না।

উল্লেখ্য, গেল বছর ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ শেষ হয়ে গেছে।

এর আগে সৌদি আরবে আমেরিকা-রাশিয়া আলোচনা নিয়ে জেলেনস্কির সমালোচনার জবাবে কটাক্ষ করেছিলেন ট্রাম্প। মঙ্গলবার এক সংবাদ সম্মেলন করে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমার এই যুদ্ধ শেষ করার ক্ষমতা আছে। আমার মনে হয়, যুদ্ধ শেষ করা–সংক্রান্ত আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। কিন্তু আমি আজ ইউক্রেনের নেতাদের বলতে শুনেছি, “আহা, আমাদের আমন্ত্রণ জানানো হয়নি।” ভালো কথা, আমি বলতে চাই, আপনারা তিন বছর সময় পেয়েছেন। আপনাদের এটা শেষ করা দরকার ছিল।’

তিনি আরও জানান চলতি মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮

জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বললেন ট্রাম্প, দিলেন হুঁশিয়ারি

আপডেট সময় ০২:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫